Staff Reporter : The Bangladesh Jeweler’s Association has decided to raise the price of gold by Tk 2,332 to Tk 1,02,876 per bhori following an increase in the price of pure gold in the local market. It is the highest price of gold as of Thursday (October 26). Earlier on July 20, the price of gold hit the second highest record of Tk 1,00,778 per bhori. Now, gold of 22-carat will cost Tk 1,02,876 per bhori (11.664 grams), 21-carat Tk 98,211, 18-carat Tk 84,214, and gold of traditional method Tk 70,159 respectively. BAJUS’s standing committee on pricing and price monitoring…
Author: admin
স্টাফ রিপোর্টার : নগদ ডিজিটাল ব্যাংক লিমিটেডকে অনুমোদনের কপি হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এরমধ্য দিয়ে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার তার কার্যালয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের অনুমোদনের কপি বা লেটার অব ইনটেন্ট (এলওআই) হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাসের, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিআরপিডি) মো. মনিরুল ইসলাম ও নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর…
ন্যাশনাল ডেস্ক : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। এরপর আগামী ২৯ অক্টোবর থেকে এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি চট্টগ্রাম অফিসে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস ও টাকা জাদুঘর থেকে পাওয়া যাবে। নতুন নোটটির বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১৩০ মি.মি. x ৬০ মি.মি. পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে…
শেয়ারবাজার প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় দেশের শেয়ারবাজারে ফের দরপতন দেখা দিয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন কমে তিনশো কোটি টাকার ঘরে চলে এসেছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হওয়ায় শেয়ারবাজারে এই লেনদেন খরা ও দরপতন দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে দুই দলই পক্ষে-বিপক্ষে কথা বলছেন। এতে আগামী ২৮ অক্টোবর কী হবে, তা নিয়ে সবাই এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। এ কারণে শেয়ারবাজারের…
স্টাফ রিপোর্টার : দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ২ হাজার ৮৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ ছিল ২৫ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ২২ ক্যারেটের প্রতি…
ন্যাশনাল ডেস্ক : পুরোপুরি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার। প্রথম ইউনিটের সফল উৎপাদন শুরুর পর সম্প্রতি দ্বিতীয় ইউনিটও বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এর মধ্যে দিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বাঁশখালীর এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের চাহিদা অনুসারে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করছে। দেশের বেসরকারি মালিকানাধীন সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার। প্রথম ইউনিটের পর গত ২২ অক্টোবর সকাল ৬টা ১৮ মিনিট থেকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে ১৯ অক্টোবর সরেজমিনে প্ল্যান্ট পরিদর্শন করেন পিডিবির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পিডিবি ঢাকার প্রধান প্রকৌশলী এবিএম জিয়াউল হক, কোল পাওয়ার জেনারেশনের পরিচালক…
National Desk: On October 25th, the opening ceremony of the three-day long photography exhibition Solve Lead Pollution, Save Future Generations” was organized. On the occasion of “International Lead Poisoning Prevention Week 2023”, Pure Earth Bangladesh, a US-based non-profit organization has organized this photo exhibition with the technical support of the Department of Environment (DoE) and the Directorate General of Health Services (DGHS). It features nearly a hundred photographs of Pure Earth’s activities related to preventing lead pollution in the field, captured on camera by ten renowned photographers. The photography exhibition was inaugurated by Ms. Razinara Begum, Director, Waste and Chemicals…
ভোলা, ২৬ অক্টোবর ২০২৩: প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড তুলে ধারার পাশাপাশি বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা ৩ আসনে আওয়ামিলীগের মনোনায়ন প্রত্যাশী বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আবু নোমান হাওলাদার। বৃহস্পিতিবার সমাবেশকে কেন্দ্র করে ভোলার লালমোহন মঙ্গল শিকাদর ঘাটে ঢল নামে হাজার হাজার মানুষের। পরে লালমোহন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, নৌকার পক্ষে ভোট চেয়ে ভোলাকে ইন্ডাস্ট্রিয়াল হাব বানানোর প্রত্যয় ব্যক্ত করেন। আবু নোমান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকার প্রতীক দিলে এই এলাকার বেকার সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরত্ব…
ফৌজিয়া কামরুল তানিয়া। রূপালী ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক পদে আসীন। এ তথ্য গোপন করে মেয়েকে রূপালী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বানাতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বরাবর আবেদন করেন কোম্পানিটির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। অথচ বিমা আইন অনুযায়ী, কোনো মুখ্য নির্বাহী কর্মকর্তা যদি অন্য কোনো বিমা কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা, পরিচালক, স্পন্সর বা বিমাকারীর ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হন, তবে তিনি উক্ত পদে থাকার অযোগ্য হবেন। এ ধরনের অপরাধ করলেও তার বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়নি আইডিআরএ। তবে আইনের ‘উদ্ভট’ ব্যাখ্য দিয়ে ফৌজিয়ার নিয়োগ নামঞ্জুর করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বিমা আইন…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড ২০২৪ সালে ১২৫টি বৃত্তি দেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে এ মেধাবৃত্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি। এর কেতাবি নাম পোস্টগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ–২০২৪। এ বৃত্তিতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা পাঁচ হাজার পাউন্ড করে পাবেন। ২১ অক্টোবরের হিসেবে বাংলাদেশি মুদ্রায় (১ পাউন্ড সমান ১৩৩ টাকা ৭৩ পয়সা) এর পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৬৮ হাজার ৬৫১ টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হবে প্রোগ্রাম। এ স্কলারশিপ পাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের অটাম সেমিস্টারে শুরু হওয়া প্রোগ্রামের একটি পূর্ণ কোর্সে ভর্তি হতে হবে। তবে শেফিল্ড বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রতিষ্ঠানের…