সাইফুর রহমান তুহিন ভারতের সবচেয়ে প্রাণচঞ্চল রাজ্যগুলোর একটি হলো উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম। রাজ্যটির আসল সৌন্দর্য আপনি পাবেন তার প্রকৃতি ও সংস্কৃতির মধ্যে। একথাও সত্যি যে, আসাম হলো ভারতের সবচেয়ে অনাবিষ্কৃত কিংবা কম ভ্রমণ করা স্থানগুলোর একটি। অনেকেই এই এলাকার কাজিরাঙা ন্যাশনাল পার্ক, মানস, কামরূপ কামাখ্যা, ব্রহ্মপুত্র নদী প্রভৃতি সম্পর্কে জানেন, এগুলোর ভক্তসংখ্যা একবারে কম নয়। তবে আসামের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে হয়তো অনেকেরই জানা নেই। কম খরচে যারা আসাম ভ্রমণ করতে চান, তারা চাইলে রাজ্যটির বিশেষ কিছু ঐতিহ্য স্বচক্ষে দেখে আসতে পারেন। জেনে নিন আসাম ভ্রমণে কোন কোন স্থান ঘুরে দেখতে ভুলবেন না। সূর্য পাহাড় গোলাপাড়া জেলা থেকে ১২ কিলোমিটার…
Author: admin
স্বচ্ছ আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর নীল জলের মিতালীতে ঘেরা এক দ্বীপ। যেখানে গেলেই মিলে প্রকৃতির সান্নিধ্য। এর ছোঁয়া পেয়ে মুগ্ধ হয়েছেন অনেক ভ্রমণপ্রেমী। তাইতো ভালোবেসে অনেকে ডাকেন পৃথিবীর স্বর্গ বলে। হ্যাঁ এমনি একটি দ্বীপের নাম ‘বোরা বোরা’। প্রশান্ত মহাসাগরের দেশ ফ্রেঞ্চ পলিনেশিয়ার অংশ এই বোরা বোরা দ্বীপ। রাজধানী পপেইট থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। গ্রীষ্মকালীন ছুটি কাঁটাতে এই দ্বীপের জুড়ি নেই। নবদম্পতির কাছে ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ এই বোরা বোরা দ্বীপ। পাখির চোখে দেখলেও দ্বীপটি মুক্তার মালার মতোই সুন্দর লাগে। দ্বীপে থাকার জন্য গড়ে উঠেছে মনোরম রিসোর্ট। নবদম্পতির কাছে এই দ্বীপটি আকর্ষণের আরকেটি কারণ এর বিলাসবহুল রিসোর্ট।…
সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। দূরের ভবনগুলোতে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠতে শুরু করেছে। গাড়ি যখন লালকেল্লার কাছাকাছি পৌঁছালো, প্রায় সবার চোখে-মুখে বিস্ময়। এত উঁচু প্রাচীর, এত বিশাল জায়গাজুড়ে! লাল বেলে পাথর ও ইট দিয়ে তৈরি লালকেল্লা তখন যেন চারপাশে লালিমা ছড়িয়ে দিচ্ছিল। আগে কখনো যাওয়া হয়নি বলে ধারণা ছিল, হয়তো প্রাচীর পেরিয়ে ভেতরে কয়েকটি ভবন মিলিয়েই লালকেল্লা। কিন্তু আনুষ্ঠানিকতা পেরিয়ে বাস যখন কেল্লার ফটক পেরিয়ে ভেতরে ঢুকল, তখন মনে হলো—এতো এক নগরের মধ্যে আরেক নগর! হবেই বা না কেন, এই কেল্লাই তো দীর্ঘ সময় ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। যেখানে থাকতো রাজপরিবার। সন্ধ্যার আগ মুহূর্তে আসা বলে কেল্লা পরিদর্শন দ্রুত…
ঢাকা: বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা আরো বাড়াবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশের অংশগ্রহণে আইকাও-এর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পাঁচ দিনব্যাপী ঢাকার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের তৃতীয় দিনে আইকাও-এর ট্রেইনার প্লাসের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও আইকাও-এর মধ্যে একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়। ফ্রেমওয়ার্কে আইকাও-এর পক্ষে মহাসচিব হুয়ান কার্লোস সালাজার, বেবিচকের পক্ষে চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান স্বাক্ষর করেন। এই ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্টের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশে অ্যাভিয়েশন খাতে দক্ষ ও সুপ্রশিক্ষিত জনবল তৈরি করার…
স্টাফ রিপোর্টার : অনলাইন জুয়া ও হুন্ডি কারবারের অভিযোগ গত ৯ মাসে ২১ হাজার ৭২৫টি অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকে অবস্থানরত আর্থিক গোয়েন্দা সংস্থা (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট)। একই সময়ে সংস্থাটি হুন্ডি সংশ্লিষ্টতা সন্দেহে ২১টি মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও তাদের ৩৯টি অ্যাকাউন্টের তথ্য সিআইডির কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তা ছাড়া সব ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের প্রধান ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের সাথে বিএফআইইউ’র প্রধান মাসুদ বিশ্বাসের বৈঠক পরবর্তী একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২৩ সালের শুরু থেকে অদ্যাবধি অনলাইন গেমিং, বেটিং, সংশ্লিষ্ট ৩৭১টি; অনলাইন ফরেক্স ট্রেডিং…
ঢাকা: চিনিকলগুলোকে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে হলে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও চিনিকল পরিদর্শনকালে তিনি চিনিকলগুলোর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতা, আখচাষি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আখচাষি ও মিলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শিল্প সচিব বলেন, চিনিকলগুলো এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। আখ চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন, একর প্রতি আখের ফলন বৃদ্ধির জন্য রোপণ পরবর্তী পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। আখের জমিতে সময়মতো সারের প্রয়োগ ও সেচের ব্যবস্থা করা, শতভাগ জার্মিনেশন নিশ্চিত…
ন্যাশনাল ডেস্ক : বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ প্রক্রিয়াকে সহজভাবে তুলে ধরতে এ মাসের শুরুতে অ্যাপের মধ্যে ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম ইমো। বিস্তৃত সাব-ফিচারসহ ইমোর নতুন এ উদ্যোগ বিভিন্ন ধরনের টিপস, অবস্থান-ভিত্তিক সেবা ও যোগাযোগের সুবিধাসহ আরও নানান তথ্যের মধ্য দিয়ে ওমরাহ যাত্রীদের সহায়তা করবে। গরমের সময় ওমরাহ করার ক্ষেত্রে বয়স্ক ওমরাহযাত্রীরা কখনও কখনও অসুস্থতা বা অস্বস্তিতে পড়তে পারেন। পাশাপাশি যারা প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছেন, এমনকি নিয়মিত ওমরাহযাত্রীরাও মাঝে মাঝে ওমরাহের কোনো কোনো প্রক্রিয়া ভুলে যেতে পারেন। আর তাই নির্বিঘ্নে ও সঠিকভাবে মক্কায় ওমরাহ পালন করার সমাধান হিসেবে মুসলিমদের জন্য ওমরাহ গাইড ফিচার…
ন্যাশনাল ডেস্ক : আগামী ২৯ অক্টোবর থেকে আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। গত ২৮ সেপ্টেম্বর এক ঘোষণায় এ কথা জানিয়েছে সংস্থাটি। এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে ওই রুটে নতুন করে ফ্লাইট বুকিং দেওয়া যাচ্ছে না। তাদের ফ্লাইট গন্তব্যের তালিকা থেকেও ঢাকাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা ইতোমধ্যে এই রুটের জন্য টিকিট কেটে ফেলেছেন তাদের পুরো অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন যাত্রীরা। অপরদিকে যাদের টিকিট আংশিক ব্যবহার হয়েছে, তারা তাদের বাকি অংশের জন্য অর্থ ফেরত পাবেন। ট্রাভেল ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজি জানিয়েছে, এই রুটে এখন…
রাঙামাটি: সবুজ প্রকৃতি, উঁচু পাহাড়, নীলাভ জলের কৃত্রিম হ্রদের সঙ্গে সাদা মেঘের লুকোচুরি। এমন নয়ন ভরা রূপে মাতোয়ারা পর্যটকরা। তাই তো এমন চোখ জুড়ানো, মন ভোলানো রূপে বিমুগ্ধ হতে বার বার ফিরে আসেন তারা।বলছি পার্বত্য জেলা রাঙামাটির কথা। প্রকৃতি এ অঞ্চলকে আপন মহিমায় সাজিয়ে তুলেছে। এমন রূপের কারণে আশির দশকে এ জেলাকে পর্যটন নগর হিসেবে ঘোষণা দেয় সরকার। এরপর থেকে এ জেলার সুনাম ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। তবে সময়ের তালে তালে এ জেলার পর্যটন শিল্পও এগিয়েছে কিছুটা। এ জেলার বড় একটি সমস্যা হলো- অবৈধ অস্ত্রধারী সন্ত্রাস। যেখানে উন্নয়ন সেখানে চাঁদা। যে কারণে ব্যবসা খাত থেকে শুরু করে পর্যটন খাত- বাইরের কোনো…
ন্যাশনাল ডেস্ক : আগের ২০২২-২৩ অর্থবছরে ৫৫ বিলিয়ন রপ্তানি করে ৪৬ বিলিয়ন ডলার দেশে এনেছে। বাকি ৯ বিলিয়ন ডলার দেশে আসেনি। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিপুল এ অর্থ দেশে আসেনি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আগামী মুদ্রানীতি নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ কথা বলেন। বৈঠকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন নীতি ব্যাখ্যা করা হয়। এ পরিপ্রেক্ষিতে আলোচনায় অংশ নিয়ে জাহিদ হোসেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ অব্যাহত রাখার…