Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 10, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ভোগ্যপণ্যে এলসি খোলা কমছেই
    অর্থনীতি

    ভোগ্যপণ্যে এলসি খোলা কমছেই

    October 26, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার :

    ডলার সংকটের কারণে দেশের অর্থনীতিতে দেখা দিচ্ছে মন্থরগতি। এর প্রভাবে বিভিন্ন ধরনের পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলা কমছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে প্রায় ৪৮ (৪৭ দশমিক ৮০ শতাংশ) শতাংশ। সবচেয়ে বেশি কমেছে ভোজ্যতেল আমদানি ঋণপত্র। এছাড়া শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল, মধ্যবর্তী পণ্য এবং জ্বালানি তেলের এলসি খোলা ও নিষ্পত্তিও আগের চেয়ে নিম্নমুখী।

    বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন পণ্যের এলসি খোলা হয়েছে এক হাজার ৫৮৯ কোটি ডলারের। যা গত ২০২২-২৩ অর্থবছরের একই (প্রথম তিন মাস) সময়ের চেয়ে ৩৪৫ কোটি ডলার বা ২৫ দশমিক ৪০ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে বিভিন্ন পণ্যের এলসি খোলার পরিমাণ ছিল এক হাজার ৯৩৮ কোটি ডলার।

    সাম্প্রতিক ডলার সংকটের প্রভাবে এলসি খোলা কমার পাশাপাশি পুরনো এলসির দায় পরিশোধও কমেছে। আলোচিত তিন মাসে আগের এলসি নিষ্পত্তি কমেছে প্রায় ২৫ দশমিক ৪০ শতাংশ। গত বছরের একই সময়ে এলসি নিষ্পত্তি কমেছিল ১৮ শতাংশ।

    ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র খোলা হয়েছে ১৪২ কোটি ডলারের। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ২৭২ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভোগ্যপণ্যে আমদানি ঋণপত্র খোলা কমেছে ৪৭ দশমিক ৮০ শতাংশ আর ভোগ্যপণ্যের ঋণপত্রে নিষ্পত্তি কমেছে ১৫ দশমিক ৯১ শতাংশ।

    আলোচিত সময়ে ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি এলসি খোলা কমেছে অপরিশোধিত ভোজ্যতেলের। তিন মাসে অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি ঋণপত্র খোলা কমেছে ৮৭ দশমিক ৪০ শতাংশ আর এলসি নিষ্পত্তি কমেছে ৭২ দশমিক ৭১ শতাংশ।

    একই চিত্র পরিশোধিত ভোজ্যতেলের ক্ষেত্রেও। চলতি অর্থবছরের তিন মাসে পরিশোধিত ভোজ্যতেলের ঋণপত্র খোলা কমেছে ৬৮ দশমিক ৯৬ শতাংশ। ভোজ্যতেলের ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৫৯ দশমিক ৪৬ শতাংশ। খাদ্য আমদানিতে চাল ও গম আমদানির ক্ষেত্রে কমেছে ৬৪ দশমিক ৩৪ শতাংশ, ডাল আমদানিতে ৪১ শতাংশ, ওষুধ ও ওষুধজাত দ্রব্য আমদানিতে ঋণপত্র খোলা কমেছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ।

    এর আগে ২০২২-২৩ অর্থবছরজুড়ে এলসি খোলা ও নিষ্পত্তির হার ছিল নিম্নমুখী। গত অর্থবছরে নানা পণ্যের মোট এলসি খোলা হয়েছিল ৬ হাজার ৯৩৬ কোটি ৩৬ লাখ ডলারের। এটি আগের ২০২১-২২ অর্থবছরের চেয়ে প্রায় ২৬ দশমিক ৪১ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন পণ্যের এলসি খোলার পরিমাণ ছিল ৯ হাজার ৪২৬ কোটি ৯২ লাখ ডলার।

    ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন পণ্যের এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ২১৯ কোটি ডলার। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম। যদিও ২০২১-২২ অর্থবছরে পণ্যের আমদানি ব্যয় বেড়েছিল প্রায় ৩৬ শতাংশ আর আমদানির পরিমাণ ছিল ৮ হাজার ২৪৯ কোটি ডলার।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.