ভোলা, ২৬ অক্টোবর ২০২৩: প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড তুলে ধারার পাশাপাশি বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা ৩ আসনে আওয়ামিলীগের মনোনায়ন প্রত্যাশী বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আবু নোমান হাওলাদার। বৃহস্পিতিবার সমাবেশকে কেন্দ্র করে ভোলার লালমোহন মঙ্গল শিকাদর ঘাটে ঢল নামে হাজার হাজার মানুষের। পরে লালমোহন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, নৌকার পক্ষে ভোট চেয়ে ভোলাকে ইন্ডাস্ট্রিয়াল হাব বানানোর প্রত্যয় ব্যক্ত করেন। আবু নোমান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকার প্রতীক দিলে এই এলাকার বেকার সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরত্ব…
Author: admin
ফৌজিয়া কামরুল তানিয়া। রূপালী ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক পদে আসীন। এ তথ্য গোপন করে মেয়েকে রূপালী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বানাতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বরাবর আবেদন করেন কোম্পানিটির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। অথচ বিমা আইন অনুযায়ী, কোনো মুখ্য নির্বাহী কর্মকর্তা যদি অন্য কোনো বিমা কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা, পরিচালক, স্পন্সর বা বিমাকারীর ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হন, তবে তিনি উক্ত পদে থাকার অযোগ্য হবেন। এ ধরনের অপরাধ করলেও তার বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়নি আইডিআরএ। তবে আইনের ‘উদ্ভট’ ব্যাখ্য দিয়ে ফৌজিয়ার নিয়োগ নামঞ্জুর করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বিমা আইন…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড ২০২৪ সালে ১২৫টি বৃত্তি দেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে এ মেধাবৃত্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি। এর কেতাবি নাম পোস্টগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ–২০২৪। এ বৃত্তিতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা পাঁচ হাজার পাউন্ড করে পাবেন। ২১ অক্টোবরের হিসেবে বাংলাদেশি মুদ্রায় (১ পাউন্ড সমান ১৩৩ টাকা ৭৩ পয়সা) এর পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৬৮ হাজার ৬৫১ টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হবে প্রোগ্রাম। এ স্কলারশিপ পাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের অটাম সেমিস্টারে শুরু হওয়া প্রোগ্রামের একটি পূর্ণ কোর্সে ভর্তি হতে হবে। তবে শেফিল্ড বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রতিষ্ঠানের…
ঢাকা: বাংলাদেশের সঙ্গে আকাশ পথে সংযুক্ত হতে আগ্রহী অন্তত ১২টি বিদেশি এয়ারলাইন্স। এর মধ্যে কিছু-কিছু এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, কেউ-কেউ মৌখিকভাবে জানিয়ে রেখেছে। তবে, স্থান সংকটের জন্য নতুন করে কোনো এয়ারলাইন্সকে আপাতত ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশের অন্তত ১২টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য বেবিচকে যোগাযোগ করেছে। অতি সম্প্রতি ফ্লাইট পরিচালনার অনুমোদন চেয়ে আবেদন করা এয়ারলাইন্সগুলো হচ্ছে-শ্রীলঙ্কার ফিটস এয়ার, দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার, আবুধাবিভিত্তিক উইজ এয়ার, ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরাকের ইরাকি এয়ারওয়েজ, জর্দানের রয়াল জর্দানিয়ান, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স ও যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ। ইতোমধ্যে ফ্লাইট পরিচালনার…
ন্যাশনাল ডেস্ক : মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮’ অনুসরণ করে সরকার বর্তমানে ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২০’ প্রণয়নের পরিকল্পনা করছে। এক দশকের মাঝে বাংলাদেশে দুই চাকার মোটরসাইকেল বাজারের সম্প্রসারণ ঘটেছে তিনগুণেরও বেশি। একইসঙ্গে কমে গেছে আমদানি নির্ভরতা । বর্তমানে দেশে বার্ষিক মোটরসাইকেল বিক্রির ৯০ শতাংশ সরবরাহ চাহিদা পূরণ করছে স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সহযোগী রাষ্ট্র, বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীর বেসরকারি খাতের সাথে মিলিতভাবে সরকার দেশের অটোমোবাইল খাতেও মোটরসাইকেল বিপ্লবের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। আগামী বছরগুলোতে দেশের অটোমোবাইল খাতের উন্নয়নের জন্য উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুর দ্বার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রণোদনার মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারকদের সন্নিবেশন ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্থানীয়ভাবে…
স্টাফ রিপোর্টার : দেশে বিদেশী বিনিয়োগকারীদের বাণিজ্যিক সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ মেলার আয়োজন করেছে। আগামী ৮ ও ৯ নভেম্বর হবে এ মেলা। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রেস মিটে এ ঘোষণা দেয়া হয়। এ আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফরএভার ফিউচারস ফরওয়ার্ড’। অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআইয়ের ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সঙ্গে বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের…
সিমা আক্তার নিশা বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক। নারী ই-কমার্স উদ্যোক্তাদের প্রতিষ্ঠান উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রেসিডেন্ট তিনি। পৈতৃকসূত্রে রাজধানীর বনানীতে জন্ম। এমবিএ করেন ২০১০ সালের শেষের দিকে। আইটি সেক্টর নিয়ে ‘রেভারি করপোরেশন’ নামে সফটওয়্যার কোম্পানির কর্ণধার, গেমিং ও আউটসোর্সিং নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে উই-কে নিয়ে পথচলা শুরু তাঁর। এখনও চলছে। দেশীয় পণ্য নিয়ে যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রুপ কাজ করছে, তার মধ্যে সবচেয়ে বড় নারী ই-কমার্স উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম হলো উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। ফেসবুকভিত্তিক এ গ্রুপটি সবাইকে তাক লাগিয়ে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন গ্রুপটির সদস্য ১৩ লাখ। এর মধ্যে উই প্ল্যাটফর্ম…
মাসুমা শারমীন সুমী : বিগত ১৩ বছরে বাংলাদেশে জ্বালানি খাতে ইংল্যান্ড, হংকং, নেদারল্যান্ড, আমেরিকা ও চায়নার প্রায় ৩০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ: চায়নার কেস স্টাডি শীর্ষক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ভার্চুয়াল সংলাপে এসব তথ্য জানানো হয়েছে। সিপিডি বলছে, বিদেশি বিনিয়োগের বেশিরভাগই হয়েছে জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক। অন্যদিকে বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ৩০ শতাংশ ও ২০৪১ সাল নাগাদ ৪০ শতাংশ রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে আগ্রহী। এ খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে মাশফিক…
ড. হাসান মো. আল-ইমরান : টেলিমেডিসিনের সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এই অ্যাপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩।’ বাংলাদেশের টেলিমেডিসিন অ্যাপগুলোর মধ্যে আরও কিছু জনপ্রিয় অ্যাপ হচ্ছে ডক্টরওয়ালা, টনিক ও মাই ডক্টর। এসব অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যগত সমস্যার বিষয় ডাক্তারদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য উপদেশ গ্রহণ করতে পারে। স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩ হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মোবাইল ফোনের মাধ্যমে প্রদত্ত স্বাস্থ্যসেবা। এই হেল্পলাইনটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবামূলক উপদেশ বিতরণ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অযোগ্য ও হাতুড়ে লোকজনের কাছ থেকে সেবামূলক উপদেশ গ্রহণ করা। এসব অঞ্চলগুলোতে ডাক্তারদের সংখ্যা…
আন্তর্জাতিক ডেস্ক : চীনের রফতানি টানা চতুর্থ মাসেও কমেছে। ‘বিশ্ব কারখানা’ খ্যাত চীনকে দেশে ও বিদেশে কম চাহিদার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সরকারি তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় আগস্ট মাসে রফতানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ এবং আমদানি কমেছে ৭ দশমিক ৩ শতাংশ। চীনের আমদানি-রফতানি হ্রাস যতটা প্রত্যাশা করা হয়েছিল ততটা খারাপ নয়। আগস্ট মাসে কিছুটা উন্নতি হয়েছে। গত বছরের তুলনায় জুলাই মাসে দেশটিতে রফতানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ। একই সময়ে আমদানিও কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। করোনা মহামারি পরবর্তী বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনকে। বৈশ্বিক বাজারে চীনের তৈরি পণ্যের চাহিদা কমেছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে…