Author: admin

ন্যাশনাল ডেস্ক : আগামী ২৯ অক্টোবর থেকে আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। গত ২৮ সেপ্টেম্বর এক ঘোষণায় এ কথা জানিয়েছে সংস্থাটি। এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে ওই রুটে নতুন করে ফ্লাইট বুকিং দেওয়া যাচ্ছে না। তাদের ফ্লাইট গন্তব্যের তালিকা থেকেও ঢাকাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা ইতোমধ্যে এই রুটের জন্য টিকিট কেটে ফেলেছেন তাদের পুরো অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন যাত্রীরা। অপরদিকে যাদের টিকিট আংশিক ব্যবহার হয়েছে, তারা তাদের বাকি অংশের জন্য অর্থ ফেরত পাবেন। ট্রাভেল ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজি জানিয়েছে, এই রুটে এখন…

Read More

রাঙামাটি: সবুজ প্রকৃতি, উঁচু পাহাড়, নীলাভ জলের কৃত্রিম হ্রদের সঙ্গে সাদা মেঘের লুকোচুরি। এমন নয়ন ভরা রূপে মাতোয়ারা পর্যটকরা। তাই তো এমন চোখ জুড়ানো, মন ভোলানো রূপে বিমুগ্ধ হতে বার বার ফিরে আসেন তারা।বলছি পার্বত্য জেলা রাঙামাটির কথা। প্রকৃতি এ অঞ্চলকে আপন মহিমায় সাজিয়ে তুলেছে। এমন রূপের কারণে আশির দশকে এ জেলাকে পর্যটন নগর হিসেবে ঘোষণা দেয় সরকার। এরপর থেকে এ জেলার সুনাম ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। তবে সময়ের তালে তালে এ জেলার পর্যটন শিল্পও এগিয়েছে কিছুটা।  এ জেলার বড় একটি সমস্যা হলো- অবৈধ অস্ত্রধারী সন্ত্রাস। যেখানে উন্নয়ন সেখানে চাঁদা। যে কারণে ব্যবসা খাত থেকে শুরু করে পর্যটন খাত- বাইরের কোনো…

Read More

ন্যাশনাল ডেস্ক : আগের ২০২২-২৩ অর্থবছরে ৫৫ বিলিয়ন রপ্তানি করে ৪৬ বিলিয়ন ডলার দেশে এনেছে। বাকি ৯ বিলিয়ন ডলার দেশে আসেনি। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিপুল এ অর্থ দেশে আসেনি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আগামী মুদ্রানীতি নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ কথা বলেন। বৈঠকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন নীতি ব্যাখ্যা করা হয়। এ পরিপ্রেক্ষিতে আলোচনায় অংশ নিয়ে জাহিদ হোসেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ অব্যাহত রাখার…

Read More

স্টাফ রিপোর্টার : দেশে গত কয়েক সপ্তাহ ধরে পাইকারি ও খুচরা বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী। বিভিন্ন সময়ে বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে খোলা ও প্যাকেটজাত চিনি। পণ্যটির দাম বাড়ানো-কমানোর ঘটনাও ঘটছে হরহামেশা। এ অবস্থায় দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এনে চিনির বাজার স্থিতিশীল করতে আমদানি শুল্কহার কমানোর বিষয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুল্ক কমালেও ভোক্তা পর্যায়ে চিনির দাম কতটা কমবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। ভোক্তারা মনে করেন, সরকার বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিলেই হবে না, মাঠ পর্যায়ে তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমদানি শুল্ক কমানোর পর বাজারে দাম না কমলে লাভ শুধু ব্যবসায়ীদেরই হবে।…

Read More

স্টাফ রিপোর্টার : চলতি (২০২৩-২৪) অর্থবছরের প্রথম প্রান্তিক বা তিন মাস অর্থ্যাৎ জুলাই-সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচ্য সময় ১৪ দশমিক ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও, রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ দশমিক ৬৩ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ দশমিক ৯৩ কোটি টাকা, আদায় হয়েছে ৭৬ হাজার ৭৫১ দশমিক ৩০ কোটি টাকা। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩৪ বেশি। গত বছরের প্রথম প্রান্তিকে আদায়…

Read More

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি গরুর মাংস, যা উৎপাদিত হয় জাপানে। জাপানে যেসব সুপ্রসিদ্ধ খাবার পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো জাপানিজ কোবে বিফ বা ‘কোবে’ গরুর মাংস। এর প্রতি কেজির মূল্য ২৪-৩৫ হাজার টাকা। অবাক করা বিষয় হলেও সত্যিই যে, এই কোবে গরুর মাংস শুধু জাপানেই মেলে। মূলত এই মাংসের মান বজায় রাখতে জাপানে আইন আছে। যা জাপানের হোয়েগো অঞ্চল ব্যতীত অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়। এমনকি ‘কোবে’ শব্দটির স্বত্বাধিকারীও কেনা জাপানের। তবে আমেরিকাতেও কোবে বিফ পাওয়া যায়, যা দামে কিছুটা কম। ওই কোবে বিফ বিক্রি হয় ২০০ ডলার বা ১৬ হাজার টাকায়। ১৯৭৬ সালে আমেরিকা জাপান…

Read More

লাইফস্টাইল প্রতিবেদক : বর্তমানে কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি। তবে এখন থেকে রক্ত পরীক্ষা করেই আগ থেকেই জানতে পারবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না। হার্ট অ্যটাকের ঝুঁকি থাকলে ৪ বছর আগেই এক ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারবেন। ১১ হাজার অংশগ্রহণকারীদের উপর করা এক সমীক্ষায় দেখা গেছে, রক্তে প্রোটিন পরিমাপই অন্তত ৪ বছর আগে জানান দেবে আপনার স্ট্রোক অথবা হার্ট ফেলিওরের ঝুঁকি আছে কি না। কলোরাডোর এক মার্কিন সংস্থা গবেষণাটি পরিচালিত করেছে। মূলত রক্তে উপস্থিত ট্রোপোনিন প্রোটিনের মাত্রার উপর নির্ভর করে হৃদযন্ত্রের পেশির স্বাস্থ্য। এতে কোনো রকম প্রদাহ তৈরি হলে রক্তে ট্রোপোনিনের পরিমাণ বেড়ে যায়। হার্ট…

Read More

লাইফস্টাইল প্রতিবেদক : বর্তমানে সবাই ফোন ব্যবহার করেন। দিনের অধিকাংশ সময়ই সবাই ফোন ব্যবহারে ব্যস্ত থাকেন, আর এ কারণে অনেকেই হাতে ফোন ধরে রাখেন। তবে জানলে অবাক হবেন, আপনার ফোন হাতে রাখার কৌশলও কিন্তু জানান দেয় আপনার ব্যক্তিত্ব সম্পর্কে। চলুন তবে জেনে নেওয়া যাক হাতে ফোন ধরে রাখার কোন কৌশল কেমন ব্যক্তিত্বের প্রকাশ করে- এক হাতে ফোন ধরে রাখা ও একই হাতের একটি বুড়ো আঙুল ব্যবহার করা এই কৌশল জানান দেয় যে, আপনি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি ও জীবনে দ্রুত উন্নতি করতে চান। এই কৌশল আরও জানান দেয়, আপনি কোনো চ্যালেঞ্জকে ভয় পান না ও কঠোর পরিশ্রমকেও ভয় পান না। এ…

Read More

লাইফস্টাইল প্রতিবেদক : মাথাব্যথা থেকে শুরু করে শরীরের কোথাও ব্যথা হলে মুঠো মুঠো পেইন কিলার খান অনেকেই। এ অভ্যাসের কারণে অজান্তে মারাত্মক বিপদ ডেকে আনছেন আবার কেউ কেউ। অনেকেরই ধারণা নেই যে, অতিরিক্ত পেইন কিলার শরীরের গুরুত্বপূর্ণ সব অঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন পেইন কিলার খেলে লিভারের সমস্যা, কিডনি ফেইলিওর এমনকি গর্ভপাত পর্যন্তও হতে পারে ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেনজাতীয় ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে বদহজম, পেট ব্যথা, গ্যাসট্রাইটিস, রক্তপাতসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। পেইন কিলার মুহূর্তেই স্বস্তি দিলে এর পার্শ্ব-প্রতিক্রিয়া শরীরের জন্য হতে পারে বিপজ্জনক। জেনে নিন…

Read More

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৮ থেকে ১৬৬টি আসন পেতে পারে বলেও মনে করে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অর্থনীতি সমিতির অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এমন তথ্য উপস্থাপন করেন। ‘ভোটারের মন ও আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল’ শীর্ষক সেমিনার ও সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। অর্থনীতি সমিতি মনে করে, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরাপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচনের সম্ভাব্য ফলাফল বিন্যাসে আওয়ামী…

Read More