Author: admin

আন্তর্জাতিক ডেস্ক : হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চিত পরিস্থিতির তৈরি হয়েছে। ভূরাজনীতির গতিপ্রকৃতির মনোযোগ ক্রমেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে কেন্দ্রীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি আরব, তুরস্ক, ইরান, রাশিয়াসহ সবাই পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজস্ব অবস্থান নিচ্ছে। রাজনীতির পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যিক অবস্থানেরও পরিবর্তন দেখা যাচ্ছে। ওয়েলপ্রাইসডটকম অনুযায়ী, ইতোমধ্যে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে বেড়েছে গড়ে তিন ডলার। অন্যান্য পণ্যের আন্তর্জাতিক ব্যবসায়ীরাও কিছুটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। সামগ্রিক পরিস্থিতির প্রভাব থেকে বাংলাদেশও বিচ্ছিন্ন নয়। স্বল্প সময়ের জন্য হয়তো এর প্রভাব তেমনভাবে অনুভূত না হলেও, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক…

Read More

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, ডিপিডিসি ও ডেসকোসহ বিদ্যুৎ কোম্পানিগুলোর কর্মকর্তাদের বেতন-ভাতা ও সুযোগ সুবিধা অনেক বেশি, এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। বিদ্যুৎ কোম্পানিগুলোকে সুশাসন দিয়ে গড়ে তুলতে হবে এবং সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (১৬ অক্টোবর) আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৬৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অনুষদ সদস্যদের উপস্থিতিতে ‘বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নাগরিকদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তি দিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ এবং বিদ্যুৎ চুরি রোধ করতে হবে এবং গ্রাহক সেবার মান বাড়াতে…

Read More

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল ডিভিশনে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইল ডিভিশন বিভাগের নাম: ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) অভিজ্ঞতা: ০৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩৫ বছর কর্মস্থল: গাজীপুর আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৩ সূত্র: বিডিজবস ডটকম

Read More

ঢাকা: সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে শীর্ষস্থানীয় বিচ রিসোর্ট হিসেবে পুরস্কার পেয়েছে সায়মন বিচ রিসোর্ট। বাংলাদেশের আতিথেয়তা খাতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সায়মনের নেতৃত্ব ও কার্যক্রম প্রশংসনীয় হওয়ায় তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে সায়মন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ডসের সপ্তম আসর শেষ হয়। আয়োজনে মালদ্বীপের পর্যটন মন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুম, সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডের সভাপতি ইসমাইল হামিদ, অন্যান্য ভ্রমণ, পর্যটন ও ট্যুরিজম খাতের স্টেকহোল্ডারসহ দক্ষিণ এশীয় দেশগুলোর উদ্যোক্তারা অংশ নেন। সেখানেই এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল এবং বিপণন পরিচালক দারিউস রহমান…

Read More

স্টাফ রিপোর্টার : সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায়, তাহলে ২০৩০ সাল নাগাদ দেশে এই খাতে নতুন করে ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক-ইন সেন্টারে ‘শক্তি রূপান্তর: কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক ডায়লগে এমনটি জানানো হয়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ‘শক্তি রূপান্তর : বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মসংস্থান এবং দক্ষতার ওপর শক্তি রূপান্তরের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর…

Read More

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এর ফলে ৯৭ দফায় কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো। সোমবার (২৩ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে এর আগে সর্বশেষ ৯৬তম দফায় ৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এর আগে আরও ৯৫ দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। প্রথম দফায় ২০১৯ সালের…

Read More

স্টাফ রিপোর্টার : মাসে খরচ বাবদ মেলে ৬০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা। আর বছরে গবেষণার জন্য মেলে এক লাখ রুপি। এছাড়া আবাসন সুবিধা তো থাকছেই।   বাংলাদেশসহ বিদেশের শিক্ষার্থীরা এমনই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি হায়দরাবাদে (আইআইটি হায়দরাবাদ)। প্রতিষ্ঠানটির অবস্থান ভারতের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজ্য তেলেঙ্গানার সাঙ্গারেডি জেলার কান্দি গ্রামে। সবুজ চাদরে আবৃত প্রায় ৬০০ একর জমির ওপর গড়ে ওঠা সরকারি এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম পছন্দের হয়ে উঠেছে। এখানে প্রকৌশল, প্রযুক্তি, স্থাপত্য, কলা, মনোবিজ্ঞান, সাইবার নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), শিল্প-বিজ্ঞানসহ বিভিন্ন আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। নয়াদিল্লি…

Read More

স্টাফ রিপোর্টার : আকাশপথে যারা চলাচল করেন তাদের অনেক সময়ই সঙ্গে থাকা হ্যান্ড লাগেজ নিয়ে ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা এড়াতে উড়োজাহাজে ওঠার আগে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন। তাহলে চলুন জেনে নিই সেই বিষয়গুলো: • সাধারণত এয়ারলাইন্সগুলোতে যাত্রীকে সাত কেজির অধিক ওজনের মালামাল সঙ্গে নিয়ে উড়োজাহাজে প্রবেশ করতে দেয় না। অনেক এয়ারলাইন্সের প্রবেশপথে যাত্রীর হ্যান্ড লাগেজ ওজন করার জন্য স্কেল রাখা হয়। তাই চেষ্টা করবেন সাত কেজির মধ্যেই হ্যান্ড লাগেজের ওজন রাখার। • সাধারণত হ্যান্ড লাগেজ হিসাবে একটির বেশি লাগেজ নিতে দেওয়া হয় না। তবে কোলের শিশুর খাবার-ডায়াপার, অসুস্থ যাত্রীর ওষুধ, নারী যাত্রীদের ব্যবহার্য পার্স ও গরম কাপড় নিতে দিতে পারে। • হ্যান্ড…

Read More

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিষয়টা ঠিক কেমন? ধরুন, আপনি একটি সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। তাহলে তাৎক্ষণিক আপনাকে গুগল পে দ্বারা একটি সতর্কতা বার্তা পাঠানো হবে। সেখানে আপনাকে বলা হবে, যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, সেটি সন্দেহজনক। ঠিক এমনই একটা পরিস্থিতিতে আপনি নিজেকে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে বিরত রাখতে পারবেন। গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্টের রমরমা ব্যাপক হারে বেড়েছে। আর সেই ডিজিটাল পেমেন্টের কথা এলেই অনেকের মাথায় ঘোরাফেরা করে ফোন পে এবং গুগল পে এই দুই অ্যাপের নাম। খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের একটা বড় অংশের মানুষ জিপে এবং ফোনপের মাধ্যমে টাকা পাঠান।  কিন্তু…

Read More

স্টাফ রিপোর্টার : বিমা আইনের সব কমপ্লায়েন্স যথাযথভাবে অনুসরণ এবং বিমা দাবি দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) সহযোগিতা করবে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। রোববার (১৫ অক্টোবর) আইডিআরএর সভা কক্ষে বিআইএর সঙ্গে আইডিআরএর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমা খাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ, বিমা দাবি পরিশোধ, বিমা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং গ্রাহকের বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সভায় বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেনসহ বিআইএ এর নির্বাহী কমিটির সদস্য, নির্বাহী পরিচালক, আইডিআরএর সদস্য, পরিচালক, উপপরিচালক এবং সংশ্লিষ্ট সহকারী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।…

Read More