স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল শিল্প বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বলে সতর্ক করে দিয়েছেন খাতসংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। শনিবার রাজধানীর বনানীতে স্যামসন সেন্টারে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ আশঙ্কা প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সূচনা বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে এভিয়েশন শিল্প একটি কঠিন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় সকল অংশীজনের ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ ছাড়া খাতটিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।” এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান খাতের উপর চাপ সৃষ্টিকারী বিভিন্ন কাঠামোগত সমস্যা তুলে ধরেন। তিনি জেট জ্বালানির…
Author: admin
স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ উপলক্ষে রানরাইজ নেশন আগামী ১৭ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে আয়োজন করতে যাচ্ছে রানরাইজ নেশন নববর্ষ রান । এরই অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল একটি বর্ণাঢ্য কিট এক্সপো ও বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস প্রাঙ্গণে। উক্ত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রেস কনফারেন্স দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রানের বিভিন্ন স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের শিক্ষকবৃন্দ। এই আয়োজনের মাধ্যমে ইভেন্টের লক্ষ্য, কার্যক্রম এবং অংশীদারিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। কিট এক্সপোটি একটি প্রাণবন্ত বৈশাখী মেলা হিসেবে সাজানো হয়েছে, যেখানে থাকবে নানা ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক আয়োজন…
ঢাকা, ০৯ এপ্রিল ২০২৬ : জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ফ্লাইট সার্ভিস বিভাগের ম্যানেজার শাহনাজ বেগমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দলীয় পক্ষপাতের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ক্রুরা। তারা দাবি করছেন, তার একক কর্তৃত্ব ও অনিয়মের কারণে বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ক্রুদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ক্রু সময়ের আলোকে বলেন, চলতি বছরের ২৯ মার্চ তাকে ম্যানেজার ফ্লাইট সার্ভিস হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি ম্যানেজার প্ল্যানিং/শিডিউলিং পদে দায়িত্ব পালন করেন। ওই সময়েও তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ ছিল। নিজের ঘনিষ্ঠ ক্রুদের ভালো ফ্লাইট দেওয়ার জন্য এবং বেশি ফ্লাইট আওয়ার্স নিশ্চিত করতে তিনি নিয়মিত…
মোঃ কামরুল ইসলাম: মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলে বাংলাদেশে জেট ফুয়েলের মূল্য গত ১৬ দিনে দু’দফায় লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়েছে। যা বর্তমানে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য দাড়ায় ২০২.২৯ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) গত ৮ মার্চ প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি পেয়ে ৯৫ টাকা ১২ পয়সা থেকে ১১২ টাকা ৪১ পয়সা হয় নির্ধারণ করে, ঠিক ১৬ দিনের মাথায় তা আবার ৮০ শতাংশ বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করে ২০২ টাকা ২৯ পয়সা। ঠিক একইভাবে আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনার জন্য গত ১৬ দিনে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৬২৫৭ ডলার থেকে দু’দফায় বৃদ্ধি করে…
National Desk: India’s flag carrier Air India and its low-cost arm Air India Express hosted an Iftar and prayer gathering in Dhaka on Sunday, bringing together aviation stakeholders, travel agents and tour operators. Indian High Commissioner to Bangladesh Pranay Verma attended the event held at a hotel in the capital. Welcoming the guests, Air India Country Manager Morgan D’Souza highlighted the airline’s engagement with Bangladesh’s travel trade and the importance of strengthening partnerships with local agents and tour operators. Sohag Hossain, Managing Director of Rhythm Group, the General Sales Agent (GSA) of Air India in Bangladesh, was also present at…
ঢাকা ১০ মার্চ ২০২৬: দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র ২১ বছর পূর্তি উৎসব। তারকা শিল্পীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে রাজধানীর গুলশানস্থ প্রতিষ্ঠানটির শোরুম। প্রতিবছরই ঈদের আগে ভাসাবির জন্মদিন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে এই ফ্যাশন হাউজ। কেক কেটে শুরু হয় জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা। এসময় উপস্থিত ছিলেন ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, সঙ্গীতশিল্পী রবি চৌধুরী , রিজিয়া পারভীন , আঁখি আলমগীর , চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, তমা মির্জা, অভিনেতা নীরব, মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশো, নিউজ প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, কবি রাজু আলীমসহ টিভি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গসহ রাজনীতিক এবং ব্যবসায়ীবৃন্দ। উপস্থিত ছিলেন ফ্যাশন হাউজের নিজস্ব র্যাম্প মডেলরাও। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে ভাসাভি। পোশাকের মত ভাসাভি এক্সক্লুসিভ জুয়েলারী এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। তিনি বলেন, এক্সক্লুসিভ কালেকশনস এবং কোয়ালিটি ধরে রাখাই আমাদের বিশেষত্ব। এবার ঈদ কেন্দ্র করেও ভাসাবি বরাবরের মতো সেই ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে। শিশু-কিশোর, নারী পুরুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন সব বয়সী মানুষের জন্য বিভিন্ন পোশাকে সমৃদ্ধ ভাসাভিতে আগত অতিথিরাও এই ফ্যাশন হাউজের বিশেষত্ব তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়। কমিটির সভাপতি হয়েছেন চন্দন দাস ও সাধারণ সম্পাদক এস এম তারেক সুলতান। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে কর্মরত আছেন এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সামাজকল্যানমূলক ও স্বেচ্ছাসেবী…
মেহজাবিন চৌধুরী : সারা বিশ্বের তরুণদের আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এ অংশগ্রহণে আমন্ত্রণ জানাচ্ছে রাশিয়া। আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর দেশটির ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নিতে আগ্রহী যুব প্রতিনিধিদের জন্য আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত wyffest.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সফলভাবে জমাকৃত আবেদনের মধ্যে থেকে বাছাইকৃত বিশ্বের ১০০ টিরও বেশি দেশের পাঁচ হাজার যুব প্রতিনিধি আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এ অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি রাশিয়ার পাঁচ হাজার যুব প্রতিনিধি সহ এবারের আসরে ১০ হাজার তরুণ-তরুণীর মিলনমেলা আয়োজিত হবে। নির্বাচিত যুব প্রতিনিধিদের নিজ থেকে রাশিয়ায় যাতায়াত এবং রাশিয়ায় অবস্থানসহ সকল খরচ বহন করবে আয়োজক…
মাদারীপুর (শিবচর): নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা -সমালোচনার জন্ম দিচ্ছে মাদারীপুর -১ শিবচরের আসনটি। বিদেশে বসে পলাতক আওয়ামীলীগের সাবেক চিফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানানোকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত স্থানীয় আওয়ামীলীগ। অনেকে লিটন চৌধুরীর হুমকিতে মাঠে নামলেও ভোটের চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানায়, জনবিচ্ছিন্ন নাদিরাকে ভোট দিয়ে তারা ভোট নষ্ট করতে চায়না। এলাকার উন্নয়নে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লাই এই মুহূর্তে শিবচরের যোগ্য প্রার্থী। যাকে দিয়ে শিবচরের উন্নয়ন হবে, সাধারণ ভোটাররা তাকেই সংসদে পাঠাবে। এদিকে বিএনপি প্রার্থী নাদিরার জনসভায় জয় বাংলা শ্লোগান নিয়ে বিব্রত বিএনপির হাই কমান্ড। নাম প্রকাশে…
মাদারীপুর (শিবচর): মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর বাবা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। চলুন দর্শক জেনে আসি কে এই নাদিরা আক্তার? ক্ষমতার লোভে গিরগিরিটির মতো রং বদলানো এই সুযোগসন্ধানী নারী কিভাবে আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলেন তিনি সেই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, শিবচরের দত্তপাড়া এলাকায় কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন নাদিরা আক্তার, যাকে কেউ কেউ…