Author: admin

ইন্টারন্যাশনাল ডেস্ক : বাংলাদেশি টাকায় যা প্রায় ২ হাজার ৩১৪ কোটি ৮৩ লাখ টাকা (প্রতি ডলার ১১০.২৩ টাকা ধরে)। সংস্থাটির নির্বাহী পরিচালক বোর্ড এই অর্থের অনুমোদন দিয়েছে। আর এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড আজ এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিট ফর আর্লি ইয়ারস’ (বিইআইবিইওয়াই) প্রকল্পের আওতায় ২১ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। সংস্থাটির এই অর্থে দেশের প্রায় ১৭ লাখ গর্ভবতী নারী সরাসরি উপকৃত হবে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের গর্ভকালীন সময়ে পুষ্টির উন্নতির পাশাপাশি কাউন্সেলিং পরিষেবা দেওয়া…

Read More

শফিউল্লাহ সুমন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর যৌথ উদ্যোগে জার্মানির ফ্রাংকফুর্টের একটি পাঁচ তারকা হোটেলে ‘Investment Flash Mob: Networking Lunch’ শীর্ষক একটি সামিট আয়োজন করা হয়। উল্লেখ্য যে, বৈশ্বিক বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের পুঁজিবাজার এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ এর আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানির ফ্রাংকফুর্টে উক্ত সামিট আয়োজন করা হয়, যার প্রধান আলোচ্যসূচি ছিল ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয়, সহজতর এবং লাভজনক দেশ হিসেবে জার্মানির বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিকট তুলে ধরা। জার্মানির ফ্রাংকফুর্টে স্থানীয় সময় সকাল ১০:৩০টায়…

Read More

ন্যাশনাল ডেস্ক : আগামী শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। আগামী ৫ নভেম্বর থেকে রাজধানীর আগারগাঁও-মতিঝিল অংশে চলাচল করবে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল। এ উপলক্ষ্যে সেদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানায়। বুধবার ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক তরফদার মামুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে উত্তরা-মতিঝিল রুটে দুটি অংশে ট্রেন চলাচলের সময় হবে আলাদা। ওই দিন থেকে আগারগাঁও-মতিঝিল অংশে শুক্রবার ছাড়া প্রতিদিন ট্রেন চলবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এই পথে প্রতি ১০ মিনিট…

Read More

ন্যাশনাল ডেস্ক : উত্তর পূর্ব ভারতের সঙ্গে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হলো বাংলাদেশের। আখাউরা-আগরতলা রেল যোগাযোগের উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্বোধন হলো খুলনা-মংলা বন্দর রেল যোগাযোগ এবং মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের। বুধবার বেলা ১১টা নাগাদ ভার্চুয়ালি দুই দেশের প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলির উদ্বোধন করেন। আনুষ্ঠানিকউদ্বোধনের পর প্রথমে বক্তৃতা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের মতামত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনা জানিয়েছেন, খুলনা-মংলা রেল যোগাযোগ তৈরি হওয়ায় মংলা এবং খুলনা বন্দর ভারতের জন্যও খুলে গেল। এই দুই বন্দর ব্যবহারের জন্য বাংলাদেশ ভারতকে স্বাগত জানাচ্ছে। এবিষয়ে কথা বলার সময় নরেন্দ্র মোদি জানান, মংলা…

Read More

ন্যাশনাল ডেস্ক : রোহিঙ্গা শরণার্থীদের পেছনে সরকারের ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।  তিনি আরো জানান, প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বনজদ্রব্যের ক্ষয়ক্ষতি ও জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা। আজ বুধবার (বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ যাচাইয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি…

Read More

তাপসী রায় : ভৌতিক কর্মকাণ্ডের ব্যাপারে যারা আগ্রহী, তারা বিশ্বের এই ভুতুড়ে হোটেলগুলোর কথা জেনে রাখতে পারেন। কখনো এই শহরগুলোতে গেলে হোটেলগুলোতে ঢুঁ মারতে পারেন। আর যারা ভূতে ভয় পান, তারাও হোটেলগুলোকে চিনে রাখলেন, যাতে সেগুলো থেকে ১০০ হাত দূরে থাকতে পারেন! ছবি: সংগৃহীত ১৯৮০ সালে হলিউডে মুক্তি পেয়েছিল ভুতুড়ে সিনেমা দ্য শাইনিং। যুক্তরাষ্ট্রের কলোরাডোর দ্য স্ট্যানলি হোটেলের ওপর নির্মিত এই সিনেমাটি দেখে রোমাঞ্চপ্রিয় অনেক মানুষেরই এরকম ভুতুড়ে হোটেলে রাত্রিযাপন করার শখ জেগেছিল। কলোরাডোর ওই হোটেলের মতো বিশ্বের বিভিন্ন শহরের অনেক পুরোনো হোটেলের কথা ইন্টারনেটের বিভিন্ন ফোরামে প্রায়ই আলোচিত হয়।  বিনামূল্যের সুইমিং পুল কিংবা ওয়াইফাই পেলে অনেকে যেমন খুশি হন,…

Read More

স্নাতক শেষ পর্যায়ের শিক্ষার্থী কিংবা সদ্য স্নাতক শেষ করা তরুণদের জন্য ফেলোশিপের মাধ্যমে কাজ করার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ। সংস্থাটি মূলত দারিদ্র বিমোচনের ফলে সংঘটিত অসমতা দূরীকরণে কাজ করে। সম্প্রতি সংস্থাটি ১ বছর মেয়াদি ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রামের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮ জনকে এই ফেলোশিপ প্রদান করা হবে। আবেদন করতে হবে ই-মেইলের মাধ্যমে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৩। ফেলোশিপের লক্ষ্য: জেন্ডার ন্যায্যতা, জলবায়ু ন্যায্যতা, মানবিক পদক্ষেপ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সমস্যাগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করতে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার তরুণদের প্রস্তুত করা। আবেদনের যোগ্যতা: স্নাতক শেষ পর্যায়ের শিক্ষার্থী অথবা সদ্য স্নাতক। বিজ্ঞান,…

Read More

 ডেস্ক : চলতি বছরেই সংস্থাটির লোকসান ১৫৩ বিলিয়ন রুপি বা ৫৫০ মিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিআইএর উড়োজাহাজ। ছবি: রয়টার্স ফাইল ফটো পাকিস্তানের করাচি বন্দর লিজ বা বিক্রির প্রসঙ্গটির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বেসরকারিকরণের প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার অন্যতম এই দরিদ্র দেশটির তত্ত্বাবধায়ক সরকার পিআইএ’কে বেসরকারি খাতে ছাড়ার ঘোষণা দেওয়ার পর তা নিয়ে সরব হয়েছেন অনেকে। আজ শনিবার জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে যে পাকিস্তান সরকারের এই বেসরকারিকরণ প্রচেষ্টা বাধার মুখে পড়ছে। এতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের…

Read More

ট্যুরিজম ডেস্ক : প্রমোদতরিটি কয়েকটি স্থানে নোঙ্গর করবে, যাতে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম-গ্রামীণ জীবন, ঐতিহাসিক-প্রত্নতাত্ত্বিক স্থান এবং প্রাচীন মসজিদ ও মন্দির দেখার পাশাপাশি দুই দেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করতে পারেন। ভারতের প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। ছবি: প্রথম আলো থেকে নেওয়া এমকে শিপিং লাইন্স ঢাকার সদরঘাট থেকে কলকাতার হাওড়া পর্যন্ত প্রমোদতরি পরিচালনার পরিকল্পনা করছে। আগামী ২০ নভেম্বর এই যাত্রা শুরু হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাজানান, বিআইডব্লিউটিএ প্রমোদতরিটি পরিচালনার অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ১০ অক্টোবর এর যাত্রা শুরুর কথা ছিল। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও জানান, নির্ধারিত সময়ে সরকারের অনুমতি না পাওয়ায় তারিখ পরিবর্তন করতে হয়েছে।…

Read More

ওয়ার্ল্ডবিজ ডেস্ক : ইসরায়েলের ম্যাকডোনাল্ডস দেশটির সেনাবাহিনীর পক্ষে থাকলেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশের শাখাগুলো এর বিরোধিতা করে তাদের সমর্থন জানিয়েছে গাজাবাসীর প্রতি। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশেগুলোর ম্যাকডোনাল্ডস সমর্থন জানিয়েছে গাজাবাসীর প্রতি। ছবি: রয়টার্স ফাইল ফটো চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বখ্যাত মার্কিন ফাস্টফুড প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসের ইসরায়েল শাখা দেশটির সেনাদের বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনায় পড়ে। এরপর মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোয় এই প্রতিষ্ঠানটির শাখা সমর্থন জানায় গাজাবাসীর প্রতি। সম্প্রতি, সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়ে বলে—গাজায় ইসরায়েলের সঙ্গে যখন হামাসের যুদ্ধ চলছে তখন মার্কিন ফাস্টফুড প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসও যেন নিজেদের মধ্যে ‘যুদ্ধে’ জড়িয়ে পড়ছে। এতে আরও বলা হয়, পুলিৎজারবিজয়ী ভাষ্যকার টমাস ফ্রিডম্যান ১৯৯০ এর দশকের…

Read More