প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির পূর্বনির্ধারিত তারিখ ছিল ৮ ও ৯ নভেম্বর। তবে, তা পরিবর্তন করে ১৯ ও ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ৬০ বছর পূর্তি অনুষ্ঠান ও বিনিয়োগ মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির পূর্বনির্ধারিত তারিখ ছিল ৮ ও ৯ নভেম্বর। তবে, তা পরিবর্তন করে ১৯ ও ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ…
Author: admin
বেনাপোল দিয়ে প্রথম দিনে ৬১ হাজার ৯৫০ ভারতীয় ডিম আমদানি করেছে বিডিএস করপোরেশন ঢাকা নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে এ ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। এদিকে ডিমের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছে এমি এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছেন। যার প্রতিটি ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। এর উপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এলসি খরচ, রপ্তানি খরচ, পোর্ট চার্জ, সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরলে নয় টাকা ৫০…
ঢাকা, ০৬ নভেম্বর ২০২৩: দ্বীপজেলা ভোলাকে দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে চান বিবিএস ও নাহি গ্রূপের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ভোলাতে কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়াতে পারে জেলাটি এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ভোলার লালমোহনে আয়োজিত এক সুধী সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা ৩ আসনে আওয়ামিলীগের মনোনায়ন প্রত্যাশী বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আবু নোমান হাওলাদার। তিনি বলেন, বিদ্যমান গ্যাস সংকটে ভোলা হতে পারে আশার আলো। ভোলায় ইতিমধ্যে গড়ে উঠা প্রতিষ্ঠানগুলোর জ্বালানীর অভাবে একদিনও…
ডেস্ক : ব্যক্তিগত মোটরযানের ওপর নতুন আরোপিত পরিবেশ সারচার্জ কাটবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মোটরযানের ফিটনেস রেজিস্ট্রেশন বা পুনঃনিবন্ধন ফির পাশাপাশি এখন এই চার্জ দিতে হবে গাড়ির মালিককে। কত টাকা দিতে হবে তা নির্ভর করবে একই মালিকের কতটি গাড়ি আছে ও সেগুলো কত সিসির, তার ওপর। ব্যক্তিগত মোটরযান বলতে মূলত প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসকে বোঝানো হয়েছে। গত ১৩ অক্টোবর পরিপত্র জারি করে বিআরটিএকে পরিবেশ সারচার্জ কাটার নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের বাজেটে প্রথমবারের মতো ব্যক্তিগত গাড়িতে আরোপ হয়েছে সারচার্জ। বৈদ্যুতিক গাড়িও থাকছে এর আওতায়। পরিপত্রে বলা হয়েছে, পরিবেশগত সারচার্জ বা পরিবেশ কর অন্য কোনো করের সঙ্গে…
শেয়ারবিজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারবাজার অন্যতম প্রধান খাত উল্লেখ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেছেন, ‘আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের সঙ্গে একটি গতিশীল শেয়ারবাজার পাবো বলে আমরা আশাবাদী।’ বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান বিনসেন্ট ভেন ড্যাসেল’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের ব্রাসেলসে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোডশো শেষে হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বিনসেন্ট ভেন ড্যাসেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডিএসই চেয়ারম্যান বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, সরকারের উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশ…
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৮২ শতাংশেরও বেশি হস্তশিল্প উদ্যোক্তা মূলধন সংকট ভুগছেন। ফলে, তারা ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৮২ শতাংশেরও বেশি হস্তশিল্প উদ্যোক্তা মূলধন সংকট ভুগছেন। ফলে, তারা ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন। স্থানীয় হস্তশিল্প শিল্পগুলোর বেশিরভাগ পরিবারভিত্তিক হলেও একটি অংশের আলাদা প্রতিষ্ঠান আছে। যাদের আলাদা প্রতিষ্ঠান আছে তাদের প্রায় ৮৫ শতাংশ মূলধন সংকটে পড়েছে। গতকাল বুধবার ‘হস্তশিল্প প্রতিষ্ঠান জরিপ ২০২২’ এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৭ হাজার ৩১০টি হস্তশিল্প কারখানায় এই জরিপ চালানো হয়।…
দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির আওতায় ২০ কোটি ডলার ঋণের চূড়ান্ত কিস্তি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা। ঢাকায় সিপিডির দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহে। ছবি: সিপিডির ওয়েবসাইট থেকে নেওয়া সাম্প্রতিক সময়ে সার্কভুক্ত দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে পাওয়া আর্থিক সহায়তায় শ্রীলংকা ব্যাপকভাবে উপকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে দুই দিনব্যাপী ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পি নন্দলাল বীরাসিংহে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কাকে যে সহায়তা দেওয়া হয়েছিল তা দেশটির আর্থ-সামাজিক সংকট…
মুসবা আলিম তিন্নি: অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, প্রতিদিন অর্থনীতি নিয়ে যেসব সংবাদ প্রচার হচ্ছে সেগুলোর সার্বিক বিবেচনায় বলা যায়,বাংলাদেশের অর্থনীতির সূচক বর্তমানে নিচের দিকেই রয়েছে। এবং খুব দ্রুতই এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব হবে বলেও আমার মনে হয় না। কারণ রিজার্ভ, রেমিটেন্স, আমদানি-রপ্তানি, খেলাপি ঋণ এই সবকিছুই একটি আরেকটির সাথে সম্পৃক্ত কাজেই যেহেতু সবকিছুতেই ধস চলছে সেহেতু জোর করেও বলার উপায় নাই যে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। রিজার্ভ কতটুকু নেমে গেলে দুশ্চিন্তা রয়েছে এবং করণীয় কি এমন প্রশ্নে আবুল বারকাত বলেন, আমি মনে করি ১৭/১৮ বিলিয়ন ডলার রিজার্ভ নেমে গেলে এটা আমাদের দেশের জন্য দুশ্চিন্তার বিষয় হবে।…
সাজিয়া আক্তার: উপার্জনের একটি নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা ভীষণ জরুরি। তাই আমরা কম-বেশি সবাই সংসারের খরচ কমাতে চাই। তবে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে দেখা যাচ্ছে কিছুই জমানো সম্ভব হচ্ছে না। কিছুতেই রাশ টেনে ধরা যাচ্ছে না সংসারের খরচের। আবার সঠিক পরিকল্পনার অভাবে সম্ভব হয় না। তাই যারা দীর্ঘদিন ধরে সংসারের খরচ কমাতে চাচ্ছেন তাদের জন্য থাকছে কিছু টিপস। ১. অফিসে যাওয়ার জন্য হেঁটেই বাসস্ট্যান্ডে যান। রিকশা ভাড়া বাঁচান। সকালের হাঁটা হয়ে যাবে। তবে কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে। আবার অফিস থেকে ফেরার পথে বাস থেকে নেমে রিকশায় না চড়ে হেঁটেই বাড়ি ফিরুন। প্রতিদিনের সামান্য টাকা মাস শেষে…