Author: admin

স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে ইউএস-বাংলা এয়াররলাইন্স দর্শনার্থীদের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। আগামী ৮-১০ ফেব্রুয়ারী তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হতে যাচ্ছে। এ মেলার আয়োজক বাংলাদেশের অন্যতম ট্রাভেল ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটর। মেলা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল অভ্যন্তরীণ রুটে ১৫% ও আন্তর্জাতিক রুটে ১২% মূল্যছাড় ঘোষণা করেছে। অতিরিক্ত মূল্যছাড় মেলার ইউএস-বাংলার প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করা যাবে। মেলা থেকে টিকেট সংগ্রহ করে আগামী ১৫ মে ২০২৪ পর্যন্ত তারিখের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ট্রাভেল করা যাবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী…

Read More

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম ( অতিরিক্ত সচিব) এর সাথে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জনাব একেএম নুরুল হুদা আজাদ আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় সাক্ষাৎ করেন। বৈঠকে ঢাকাকে কার্গো হাব হিসেবে গড়ে তোলা, ফ্রেইটার চালু করা, ট্রানজিট/ট্রান্সফার কার্গো ব্যবস্থাপনা প্রক্রিয়া, ওয়্যার হাউজ নির্মাণ, বিমান কার্গো ডিস্ট্রিবিউশন সিস্টেম এর সাথে কাস্টমস এর সিস্টেমের ইন্ট্রিগেশন, আমদানি-রপ্তানী ব্যবস্থা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় বিমান এর পরিচালক প্রশাসন ও মানব সম্পদ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান (যুগ্মসচিব), পরিচালক কার্গো জনাব মোঃ কামরুল হাসান…

Read More

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব শাখাওয়াত হোসেন ‘দ্য বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’ পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নেপালের কাঠমান্ডুতে ১২তম হসপিটালিটি ইন্ডাস্ট্রি–আর্কিটেকচার, ইন্টেরিওর অ্যান্ড ম্যানেজমেন্ট (এইচআই-এআইএম) কনফারেন্সে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি অনুসারে, এই সম্মেলনে দক্ষিণ এশিয়া অঞ্চলের হোটেল খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী ও বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন। এতে বাংলাদেশের হোটেল খাতের উন্নয়ন ও বর্ধনে অসামান্য অবদান রাখায় প্রথম বাংলাদেশি হোটেল ব্যবসায়ী হিসেবে শাখাওয়াত হোসেন এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে তিনি হসপিটালিটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। তিনিই…

Read More

আইসিটি ডেস্ক : গ্রাহকের পাওনা টাকা ফেরত দিতে শুরু করেছে দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের উপস্থিততে ১৫০ জন গ্রাহকের হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপপরিচালক (অভিযোগ) মাসুম আরেফিন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইভ্যালি নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরুর পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভোক্তা অধিকারে থাকা অভিযোগ নিষ্পত্তি শুরু করলো। এসব অভিযোগ নিষ্পত্তির আগে ভোক্তা-অধিকারে…

Read More

HealthBiz Desk : More than 1000 distress rural people at the upazila today received free treatment and medicine as a medical camp was held marking the first death anniversary of Md Anwar Hossain, former managing director of Khulna Newsprint Mills. More than twenty specialist physicians from the capital Dhaka contributed the medical camp at Purba Darillah village under Nandail Upazila in Mymensigh from 10am to 5 pm. Doctors from the discipline of medicine, physical medicine, cardiology, nephrology, ENT, orthopedics, gynecology, surgery, dermatology, ophthalmology and pediatrics volunteered the medical camp, said Assistant professor of Dhaka Medical Collage and Hospital (DMCH) Dr…

Read More

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, শুধু কথা নয়, কাজ ও সেবার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১২ তম “বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা কথায় কথায় বলি আমরা অতিথিপরায়ন জাতি। এটি শুধু বললেই হবে না, সেবার মান উন্নয়নের মাধ্যমে প্রমাণ করতে হবে। পর্যটন শিল্পে সেবার মান ও সেবার সংখ্যা বৃদ্ধি করতে হবে। শুধু কথা নয়, কাজ ও সেবার…

Read More

DHAKA, Jan 30, 2024 – A three-day international tourism fair will begin in the capital on Thursday with participation of travel and leisure service providers of eight countries including hosts Bangladesh. Civil aviation and tourism minister Muhammad Faruk Khan will inaugurate the fair titled “12th Biman Bangladesh Travel and Tourism Fair (BTTF)-2024” at Bangabandhu International Conference Center (BICC). Tour operators association of Bangladesh (TOAB), the country’s apex body of tour operators organized the fair with the association of Civil Aviation and tourism ministry, Bangladesh Tourism Board (BTB), FBCCI, Bangladesh Tourist Police and Aviation and Tourism Journalists Forum of Bangladesh (ATJFB).…

Read More

শফিউল্লাহ সুমন : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি জানিয়েছেন, পর্যটকের সংখ্যা বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা জানান মন্ত্রী। তিনি আরো জানান, পর্যটন শিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা কীভাবে আরো বৃদ্ধি করা যায়, বিশেষ করে ভারত থেকে আরও বেশি পর্যটক কিভাবে বাংলাদেশ আসতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পর্যটক বৃদ্ধির জন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে দুই দেশে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে। পর্যটকদের জন্য দুই দেশের মধ্যে…

Read More

শফিউল্লাহ সুমন : পাহাড়, সমুদ্র ও বনাঞ্চল- পর্যটন আকর্ষণের প্রধান এই তিন উপকরণই রয়েছে লাল সবুজের এই দেশে। গত এক দশকে দেশের নৌ, বিমান, রেল এবং সড়ক যোগাযোগ অবকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক চেইন হোটেলগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের অন্যতম একটি খাত হবে পর্যটন। আর এশিয়া প্যাসিফিক অঞ্চলটা বৈশ্বিক পর্যটনের বিদেশি বিনিয়োগ আকর্ষণের শীর্ষে রয়েছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, ২০৫০ সাল নাগাদ এশিয়া হবে পর্যটকদের অন্যতম বড় গন্তব্য, তখন পৃথিবীর প্রায় ৫০ শতাংশ পর্যটক ভ্রমণ করবে এশিয়া মহাদেশ। সেই দিক থেকে অপরূপ সৌন্দর্যের আধার বাংলাদেশ। প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অভাব না থাকার পরও কেন বাংলাদেশ পর্যটন…

Read More

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৪ : মানসম্মত শিক্ষা ও শিক্ষা পরবর্তী অন্যান্য সুবিধার জন্য অনেক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত গন্তব্য সমৃদ্ধশালী ও চমৎকার আবহাওয়ার দেশ অষ্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এ দেশটিতে রয়েছে বিশ্ব তালিকায় শীর্ষ সারির অনেক বিশ্ববিদ্যালয়। যেগুলোতে থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ৷ শিক্ষার্থীদের জন্য দেশটিতে উচ্চশিক্ষার অবারিত সুযোগের বিষয়ে তুলে ধরতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিসা সফলতা অর্জনকারী এডুকেশন কনসালটেনন্সি প্রতিষ্ঠান- এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আগামী ৩১ জানুয়ারি রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত চলা এ এক্সপোতে অংশ নেবে বিশ্বখ্যাত মোনাস,  ম্যাককুয়েরি,  এডিলেইড বিশ্ববিদ্যালয়সহ ৩০ টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান। আয়োজকরা জানান,…

Read More