Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 11, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ভোলায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সফলতা
    এগ্রোবিজ

    ভোলায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সফলতা

    October 31, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যাশনাল ডেস্ক :

    কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অসময়ের ঝড় ও বৃষ্টিতে তরমুজ চাষে লোকসান গুনতেন ভোলার কৃষকেরা। এবার সেই লোকসান থেকে বাঁচতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শতাধিক কৃষক। খরচের তুলনায় লাভ প্রায় তিনগুণ। তাদের সফলতা দেখে অন্যরা আগ্রহী হচ্ছেন এ পদ্ধতির তরমুজ চাষে।

    সরেজমিনে জানা যায়, অসময়ে বন্যা, বৃষ্টি বা ঝড়ে ক্ষেতের তরমুজ পানিতে তলিয়ে যেত। তাই মালচিং পদ্ধতিতে বেবি বা অফ সিজন তরমুজ চাষ করছেন কৃষকেরা। ফলে জমি উঁচু হওয়ায় বন্যার পানি তরমুজকে ছুঁতে পারে না। পাশাপাশি ক্ষেতে পোকামাকড় ও আগাছার বালাই থাকে না। মাত্র ৪০-৫০ দিনেই ফলনও হয় ব্যাপক।

    সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের কৃষক মো. আবদুর রহিম জানান, আগে সনাতন পদ্ধতিতে তরমুজ চাষ করতেন। এতে ব্যাপক লোকসান হতো। এ বছর মালচিং পদ্ধতিতে ২৫ শতাংশ জমিতে বেবি বা অফ সিজন তরমুজ চাষ করেছেন। তিনি এতে ব্যাপক সফলতা পেয়েছেন। বাজারে এ জাতের তরমুজের চাহিদা ও দাম বেশি। আগামীতে আরও জমিতে এ জাতের তরমুজ চাষের পরিকল্পনা আছে তার।

    মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মো. সাইফুল ইসলাম জানান, এ বছর প্রথমবারের মতো ৩৩ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে বেবি তরমুজ চাষ করেছেন। এ পদ্ধতিতে কোনো ক্ষতি ছাড়াই সফল হয়েছেন। ৩৩ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত প্রায় ১ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন।

    সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের কৃষক মো. হোসেন, মো. নূরন্নবী ও আনোয়ার হোসেন জানান, মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন আবদুর রহিম। এটি শুনে তারা তার কাছে পরামর্শ নিয়েছেন। আগামীতে এ জাতের তরমুজ চাষ করবেন। এ পদ্ধতিতে যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে তরমুজ চাষে বিপ্লব ঘটাতে পারবেন তারা।

    ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসূল কবীর জানান, মালচিং পদ্ধতিতে কৃষকদের সফলতা দেখে অনেক কৃষক আগ্রহী হচ্ছেন। এতে জেলায় বাড়বে বেবি তরমুজের চাষ। এ বছর ভোলায় ২০ হেক্টর জমিতে ৬০ জন মালচিং পদ্ধতিতে বেবি বা অফ সিজন তরমুজ চাষ করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    মারকুইস পাম্পস ও স্যানিটারি ওয়্যারের ডিলার মিট-২০২৪ অনুষ্ঠিত

    বামা’র উদ্যোগে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    শেষ হলো চারদিনব্যাপী ন্যাপ এক্সপো ২০২৪ : তুলে ধরা হয় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে ২০৪১ এ স্মার্ট কৃষির রূপরেখা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.