স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, বরাবরের মতো এবারের COP28 সম্মেলনেও বাংলাদেশ প্রতিনিধিদল কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত বিপন্ন ও ঝুঁকিপূর্ণ দেশসূহের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন। সোমবার ২৮তম বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 উপলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আয়োজিত বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী ৩০ নভেম্বর হতে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিতব্য সম্মেলনে ‘COP28-এ ‘লস এন্ড ড্যামেজ ফান্ড অপারেশনালাইজ’…
Author: admin
এভিয়েশন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু করেছে । সকাল ১১টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয় । সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। ঢাকা-চেন্নাই রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫,৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬,৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-চেন্নাই রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৩৭,৬২৪ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের…
স্টাফ রিপোর্টার : ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা করার কাজ চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে স্মার্ট ভূমি সেবা বিষয়ক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ কর্মশালার আয়োজন করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। এসময় আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির। শেষ সময়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এমন একটা মার্জিনাল সময়ের পড়েছিলাম যে, এটা না হওয়ার সম্ভাবনা ছিল। প্রধানমন্ত্রী যেহেতু সাপোর্ট দিয়েছেন, সেজন্য এটা আমি করতে পেরেছি।…
সমি আল দ্বীন : এসটি পে’র মতো বেশকিছু নতুন ফিচার নিয়ে আসার মধ্য দিয়ে লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে বিকশিত হচ্ছে দেশের নেতৃস্থানীয় ট্রাভেল টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নানা ধরণের সুবিধাজনক ফাইন্যান্সিয়াল টুলস নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এতে ভাউচার, শপ, মোবাইল রিচার্জ, পে বিল ও অন্যান্য নতুন ফিচার রয়েছে। শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নতুন সুবিধাগুলো চালু করা হয়। সেই সাথে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকে দ্বিতীয় রাউন্ডের ইনভেস্টমেন্ট এর ঘোষণা দেয়। ৪র্থ বর্ষপূর্তি উদযাপনে ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ১৯ নভেম্বর একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে শেয়ারট্রিপ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি…
ঢাকা, নভেম্বর ১৯, ২০২৩ : আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে বাংলাদেশী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ব্যাংকক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলা সপ্তাহে পাঁচদিন ফ্লাইট পরিচালনা করছে । যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারনে আগামী ১ ডিসেম্বর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে ব্যাংকক অবতরণ করবে। একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া…
ওয়ার্ল্ডবিজ ডেস্ক : মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ (Mohamed Muizzu) এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের (Hussain Mohamed Latheef) শপথ অনুষ্ঠানে দেশের পক্ষে যোগ দেন তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই’র মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা মালদ্বীপের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেন। পিপলস ন্যাশনাল কংগ্রেস প্রার্থী মোহামেদ মুইজ্জ গত ৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সরাসরি জনগণের…
Somi Al Deen: In a sudden turn of events, Air Premia has left its passengers in distress and uncertainty on its Seoul-Dhaka-Seoul route by cancelling 5 out of 13 planned flights. The disruptions come in the wake of the airline’s decision to reduce its flight schedule to 1 flight in every 15 days instead of standard weekly service. Flights on 14th November, 21st November, as well as 2 flights in December and 1 in January 2024, have already been cancelled, which is unusual for any airlines even after collecting money from passengers. Air Premia’s flight was always under question by…
সমি আল দ্বীন : ঢাকা থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে সদ্য চালু হওয়া এয়ার প্রিমিয়ার টিকিট কেটে বিপত্তিতে শত শত যাত্রী। ফ্লাইট পরিচালনার এক মাস অতিবাহিত হতে না হতেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -বেবিচকের কাছ থেকে অনুমতি নেওয়া ১৩টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে ইতিমধ্যে ৫টি ফ্লাইট বাতিল করে এয়ার প্রিমিয়া কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পরে ঢাকা-সিউল রুটের শত শত যাত্রী। জানা যায়, সপ্তাহে ১ টি নির্ধারিত ফ্লাইটের পরিবর্তে হুট করেই এয়ার প্রিমিয়া কর্তৃপক্ষ ১৫ দিনে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়াতে বাধে এই বিপত্তি। ইতিমধ্যে এয়ার প্রিমিয়া ঢাকা -সিউল রুটে তাদের নির্ধারিত চলতি বছরের ১৪ ও ২১ নভেম্বর, ডিসেম্বরের ২ টি এবং…
এডুবিজ ডেস্ক : ঢাকা, ১৭ নভেম্বর ২০২৩: সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ বা টিএমজিবি সদস্যদের সন্তানদের ‘টিমজিবি-লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি-২০২৩’ ও শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দ্বিতীবারের মতো এই বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন টিএমজিবি’র সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ। প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শিক্ষাক্ষেত্রে সরকারের ডিজিটালাইজেশন ও এর গুরুত্বের কথা তুলে ধরেন। কৃষিভিত্তিক থেকে শিক্ষার এই রূপান্তরের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকের অগ্রযাত্রার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘এখন অভিভাবকদের…
এডুবিজ ডেস্ক : শীতের আগমনী বার্তা নিয়ে ধেশজুড়ে চলছে আমন ধান কাটার মৌসুম। এ মৌসুমি ধান ঘওে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন চালে তৈরি পিঠাপুলির আস্বাদনে কৃষকদের ঘরে ঘরে শুরু হয়েছে উৎসব। গতকাল ছিল হেমন্ত ঋতুর প্রথম দিন, পহেলা অগ্রাহায়ন। হেমন্ত ঋতুকে বরণ করে নিতে বাঙালি চিরায়ত আনন্দ ধারাকে ফুটিয়ে তুলতে গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হয় নবান্ন উৎসব। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বনমায়া’য় উৎসবের উদ্বোধন করেন বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদেও ডীন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল। এসময় উপস্থিত ছিলেন এলাইড হেলথ সায়েন্সস অনুষদেও ডীন প্রফেসর ড. বেলার আহমেদ ও স্টুডেন্ট এফেয়ার্সেও পরিচালক সৈয়দ মিজানুর রহমান। এ উপলক্ষে বনমায়া…