এম এস সুমন : মুসলিম উম্মাহর পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার জেদ্দায় আগামী ১ আগস্ট থেকে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালিত হবে। আজ মে ০৬, ২০২৪, সোমবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-জেদ্দা রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার বিকাল ৫টা ১৫মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং জেদ্দায় স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় জেদ্দা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ৫৫ অবতরণ করবে। এছাড়া মঙ্গলবার ঢাকা থেকে…
Author: admin
এম এস সুমন : বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন প্রশিক্ষণ একাডেমি (সিএটিসি) প্রশিক্ষণের ক্ষেত্রে মান উন্নয়নের স্বীকৃতি পেয়েছে। এ জন্য প্রশিক্ষণ একাডেমি ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে উন্নীত হয়েছে সিলভার ক্যাটাগরিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানিয়েছে। এই স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও)। গত বুধবার বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মুফিদুর রহমানের হাতে সিলভার ক্যাটাগরির সনদ তুলে দেন আইকাও’র কাউন্সিল সভাপতি সালভাটোর সসিটানো এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার। এছাড়া সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীকেও ‘আইকাও আইএসডি সার্টিফাইট ইন্সট্রাকটর’ সনদ দেওয়া হয় অনুষ্ঠানে। বেবিচক জানিয়েছে, গত সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডমিনিকান রিপাবলিকয়ের পুন্টাকানায়, আইকাও গ্লোবাল…
তাপসী রয় : মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। জেদ্দা হলো মুসলিম উম্মাহর জন্য পবিত্রতম নগরী মক্কার প্রধান প্রবেশদ্বার। আগামী আগস্ট মাস থেকে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় প্রবাসী ও শ্রমজীবি বাংলাদেশীদের উন্নত যাত্রীসেবা প্রদানের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সপ্তাহে প্রতিদিন ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোড়ালো করতে বাংলাদেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার…
৩ এপ্রিল, ২০২৪ : দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে লড়ছেন হাইপারট্যাগ সলিউশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আলম। প্যানেল ‘টিম সাকসেস’ এর হয়ে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় আইটি বাজারে ব্যবসা বৃদ্ধি ও সম্প্রসারনের জন্য নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা, আইটি উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং ইক্যুুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ড (ইইপি) এর মাধ্যমে অর্থায়ন পাওয়া সহজতর করতে চান তিনি। মোঃ শফিউল আলম হাইপারট্যাগ সলিউশনস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত সতেরো বছর…
ঢাকা ০৩ মে ,২০২৪: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টকে বঙ্গবন্ধুর স্বপ্নের রেড ক্রিসেন্ট গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন তারা। ২৮ এপ্রিল অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২৫ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে…
শফিউল্লাহ সুমন : বাংলাদেশে দু’টি নতুন বিদেশী এয়ারলাইন্স মে মাসে তাদের কার্যক্রম শুরু করবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এই লক্ষ্যে আগামী মে মাস থেকে এদেশে নতুন এদুটি বিদেশী এয়ারলাইন্স- ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং এয়ার চায়না’র ফ্লাইট পরিচালনার সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাব চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, “বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে পরিণত করার যে লক্ষ্য রয়েছে, তার অংশ হিসেবে আমরা আগামী মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং এয়ার চায়না’র ফ্লাইট পরিচালনার সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি নেয়া শুরু করেছি।” ইতোমধ্যে ক্যাব এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে এবং নতুন দুটি এয়ারলাইন্সের…
তাপসী রয় : তীব্র তাপদাহের কারণে ঢাকায় প্রতি বছর দুই হাজার সাতশ কোটি ডলার সমমূল্যের উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্থ হচ্ছে। আর তাপদাহের এ ধারা অব্যহত থাকলে ২০৩০ সাল নাগাদ শুধু পোশাক খাতেই ৬০০ কোটি ডলারের ক্ষতি হবে এবং প্রায় আড়াই লাখ পোশাক কর্মী কাজ হারানোর ঝুঁকিতে পড়বে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন-ওশি ফাউন্ডেশন আয়োজিত ’পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কর্মক্ষেত্রে জৈবরাসায়নিক দূষণ’: (`Impact of Climate Change on Occupational Health and Safety and Biochemical Hazard in Workplace’) শীর্ষক এক আলোচনা সভায় বক্তাদের কথায় এসব তথ্য উঠে আসে। আলোচকরা, বিদ্যমান অবস্থা থেকে উত্তরণের জন্য পথ…
ঢাকা ২৬ এপ্রিল ২০২৪: শেষ হলো চারদিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান (ন্যাপ) এক্সপো ২০২৪। এর শেষ দিনে উন্নত দেশগুলোকে ন্যাপ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রযুক্তি সরবরাহ করার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ২৫ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই এক্সপোর সমাপ্তি ঘোষণা করা হয়। ন্যাপের সমাপনী অনুষ্ঠানে সচিব এ আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সম্পদ ও প্রযুক্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে উন্নত দেশগুলো। তাছাড়া, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সুরক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপ জরুরি। স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) বাস্তব সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর…
এম এস সুমন : স্থানিয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন যে কোন দেশের আর্থ সামাজিক ও জাতীয় উন্নয়নের মূল দর্শনে গুনগত ও আন্তর্জাতিক মান সমপন্ন শিক্ষা নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ তৈরি করার সবচেয়ে গুরুত্ব পূর্ন তিনি বলেন দেশে বিদেশে যেখানেই হোক উন্নত শিক্ষা গ্রহন ও নৈতিকতার ভিওিতে তা মানব কল্যানে কাজে লাগাতে হবে এবং এ দর্শন ই ধারন করা আজকের প্রজন্মের জন্য জরুরি । মন্ত্রি শুক্র বার সকালে ঢাকার শেরাটন হোটেলে নলেজ হাব বাংলাদেশ এর আয়োজনে ২ দিন ব্যাপি মালয়েশিয়ায় শিক্ষা মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি উল্ল্যেখ করেন যে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং উননত শিক্ষায় উৎকর্ষ সাধনে মালয়েশিয়া একটি উজ্জ্বল দৃষ্টানত । নলেজ হাব বাংলাদেশ…
মেহজাবিন চৌধুরী : ঢাকা থেকে সরাসরি কলম্বো ফ্লাইট চালু করলো শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ার। প্রাথমিকভাবে ঢাকা থেকে সপ্তাহে দুই দিন বুধবার ও রোববার ফিটসএয়ারের ফ্লাইট কলম্বো যাবে। কলম্বো থেকে ঢাকায় আসার ফ্লাইট মঙ্গলবার ও শনিবার। সম্প্রতি (গত মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি, ফিটস এয়ারের বাংলাদেশ জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন মিয়া, পরিচালক ফাইকা নাসের, চিফ অপারেটিং অফিসার সুমায়েয ইকবাল ও ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনের…