Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 10, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ৫ মার্চ আটাব নির্বাচন : স্মার্ট আটাব গড়ে তুলতে চায় আরেফ -আফসিয়া’র গণতান্ত্রিক ফ্রন্ট
    এভিয়েশন

    ৫ মার্চ আটাব নির্বাচন : স্মার্ট আটাব গড়ে তুলতে চায় আরেফ -আফসিয়া’র গণতান্ত্রিক ফ্রন্ট

    March 1, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সমি আল দ্বীন :
    স্মার্ট আটাব গড়ে তোলার পাশাপাশি টিকেট সিন্ডিকেট করে মুল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট বন্ধ, অনলাইন ট্রাভেল এজেন্সির সুষ্ঠূ নীতিমালা প্রণয়নের উদ্যোগ ও অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সীর ব্যবসা কার্যক্রম বন্ধসহ দেশিয় পর্যটন শিল্পের বিকাশে কাজ করার প্রত্যয় নিয়ে আসন্ন আটাব নির্বাচনে অংশ নিচ্ছে আটাব গণতান্ত্রিক ফ্রন্ট।
    প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন বর্তমান মহাসচিব আবদুস সালাম আরেফ ও সহ সভাপতি আফসিয়া জান্নাত সালেহ।
    এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ -আটাবের আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্টের এক পরিচিতি সভার আয়োজন করা হয়।

    আরেফ -আফসিয়া’র গণতান্ত্রিক ফ্রন্ট

    ‘গড়ি তারুণ্যদীপ্ত অভিজ্ঞ সদস্যবান্ধব স্মার্ট আটাব’ এই স্লোগান নিয়ে গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল লিডার আবদুস সালাম আরেফ বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ত্ব দিয়ে স্মার্ট আটাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আবদুস সালাম আরেফ বলেন, আটাব-এর সদস্যদের কল্যাণের জন্য আটাবকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্লাটফর্মে রূপান্তর করা, যাতে করে আটাবের ১০০ শতাংশ স্বচ্ছতা থাকে ও সদস্যরা অতি সহজে সেবা গ্রহণ করতে পারে। এ লক্ষে সফটওয়্যার ও এ্যাপস প্রায় ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে।
    আটাবের সহ সভাপতি আফসিয়া জান্নাত সালেহ বলেন, মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড সহ সকল সরকারি দফতরের সাথে সুসম্পর্কের মাধ্যমে সদস্যদের স্বার্থ সংরক্ষন অতীতের মত ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। তিনি বলেন , সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সত্যিকার অর্থেই স্মার্ট আটাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতার আটাব গঠনে আমরা আটাব গণতান্ত্রিক ফ্রন্ট কাজ করে যাবো ও সকল সদস্যদের স্বার্থ নিশ্চিত করবো।

    আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ

    আবদুস সালাম আরেফ-আফসিয়া জান্নাত সালেহ-এর গণতান্ত্রিক ফ্রন্ট থেকে কার্যনির্বাহী কমিটিতে ঢাকার হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মোস্তাফিজুর রহমান হিরু, লায়ন মো. শফিক উল্লাহ উল্লাহ নান্টু, দিদারুল হক, মো. মনসুর আলম পারভেজ, সবুজ মুন্সি, আতিকুর রহমান, মোহাম্মদ তোয়াহা চৌধুরী, মো. শাহীন উজ জামান, মো.  ফজলুল হক, আবুল কালাম আজাদ, কালাম সিকদার, মো. ইফতাখার আলম ভূঁইয়া, এস. এম বিল্লাল হোসেন সুমন, এ. টি. এম খোরশেদ আলম ও এ এম এম কামাল উদ্দিন।

    চট্টগ্রাম থেকে মোহাম্মদ আবু জাফর, এইচ. এম মুজিবুল হক সাকুর, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ ওসমান গণি, সৈয়দ মাসুদ হোসেন এবং সিলেট থেকে মো. জিয়াউর রহমান খান রেজওয়ান, আব্দুল হক, নজির আহমেদ আজাদ, মিসির আলী, রুশু চৌধুরী, মো. মোজাম্মেল হোসেন রুবেল, মো. আব্দুল কাদির ও মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানে জানানো হয় নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের ব্যালট নম্বর ৩০ থেকে ৫৮।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.