Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 27, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » চীন -বাংলাদেশ যৌথ পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ
    ট্যুরিজম

    চীন -বাংলাদেশ যৌথ পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ

    May 19, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেহজাবিন চৌধুরী :

    ‘চীনকে আবিষ্কার করুন, সুখী জীবন উপভোগ করুন- এই প্রতিপাদ্যে ঢাকায় পালিত হলো চায়না পর্যটন দিবস। দিবসটি উপলক্ষ্যে রোববার ঢাকার জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ কামরুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ এর সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ ।

    অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে চায়না পর্যটন দিবসের গুরুত্ব তুলে ধরে লি শাওফেং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ভৌগোলিক ও মানসিক সম্পর্ক রয়েছে। চীন সব সময় দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেয়। এসময় তিনি চীনের সমৃদ্ধ পর্যটন সম্পদ ও প্রাণবন্ত সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনের জন্য বেইজিং এবং ইউনানসহ চীনের বিভিন্ন প্রদেশ বাংলাদেশী পর্যটকদের ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

    অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, বিভিন্ন দেশ ও জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক বিনিময় বাড়ানোএবং পারস্পরিক বন্ধুত্বকে গভীর করার সেতু হিসেবে পর্যটনের ভূমিকা অপরসীম। তিনি আশা করেন যে এই অনুষ্ঠানটি বাংলাদেশী জনগণকে চীনা সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে,আর এর মাধ্যমেই দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।

    পর্যটন ও সংস্কৃতি জাতীয় সীমানা অতিক্রম করে উল্লেখ করে আবদুস সালাম আরেফ বলেন, চীন প্রচুর পর্যটন সম্পদের ভরপুর একটি দেশ। বেইজিং, সাংহাই, ইউনান, সিচাং(তিব্বত), সিচুয়ান, কুয়াংসি এবং শানসি-এর মতো শহর ও অঞ্চলসহ চীনের বিভিন্ন প্রদেশ বিশ্বব্যাপী মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় গন্তব্য। তিনি অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটনের উন্নয়নে উভয় দেশের পর্যটন কর্তৃপক্ষের মধ্যে আরও সহযোগিতার বাড়ানোর ওপর জোর দেন।

    অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি নিজেদের কার্যক্রম তুলে ধরেন এবং চীন বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয় । এরপর ফিতা কেটে এক্সিবেশন হল উদ্বোধন করেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। এসময় তিনি এক্সিবেশন সেন্টারটি ঘুরে দেখেন।

    arthakarcha@gmail.com

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.