Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 10, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » চার মাসে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ৪ শতাংশ
    অর্থনীতি

    চার মাসে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ৪ শতাংশ

    November 16, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ৭.৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.৯৯ শতাংশ বেশি। এ বিষয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে বাংলাদেশে পোশাক রপ্তানিতে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ ও ৯.৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার, জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.৪৯ শতাংশ হ্রাস পেয়ে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি ১.৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে

    বছরওয়ারি ৩.০৫ শতাংশ প্রবৃদ্ধিসহ ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল। একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ১৪.৬৩ শতাংশ (ধনাত্মক) প্রবৃদ্ধি এবং ১.৫৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির সঙ্গে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ৪৬২.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

    এ প্রসঙ্গে বিজিএমইএর মুখপাত্র মহিউদ্দিন রুবেল বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের মধ্যে ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৭.০১ শতাংশ বেড়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ এবং ২৯.৮৫ শতাংশ বেড়েছে। তবে ভারতে আমাদের পোশাক রপ্তানি ১২.৮ শতাংশ  কমেছে।

    উল্লেখ্য, ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রপ্তানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ে ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৫.৯৫ শতাংশ বেড়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.