Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » এভারকেয়ার হাসপাতালে ইনসুলিন পাম্প সেন্টার স্থাপন করলো এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্ট
    লিড

    এভারকেয়ার হাসপাতালে ইনসুলিন পাম্প সেন্টার স্থাপন করলো এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্ট

    November 14, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা  ১৪ নভেম্বর ২০২৩ :

     বিশ্বব্যাপী ডায়াবেটিস চিকিৎসায় জনপ্রিয় হয়ে উঠা ইনসুলিন পাম্প সেন্টার স্থাপন করা হলো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের কারিগরী সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের স্থাপিত এই কেন্দ্র থেকে খুব সহজেই ডায়াবেটিস রোগীরা ইনসুলিন পাম্প সেবা গ্রহন করতে পারবেন।

    এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইনসুলিন পাম্পের নানা দিক তুলে ধরেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ চাস্কর, পরিচালক ডাঃ আরিফ মাহমুদ, এসিআই ফার্মা এবং এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাঃ রুমানা দৌলা, এভারকেয়ার  হাসপাতালের ডায়াবেটোলজি ও এন্ডোক্রিনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক আব্দুল মান্নান সরকার, সহযোগী অধ্যাপক ডাঃ আহসানুল হক আমিন, ডাঃ নাজমুল ইসলাম,  জেনারেল সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ আবু জাফর ও মেডট্রনিক বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান।

    অনুষ্ঠানে এসিআই ফার্মা এবং এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাঃ রুমানা দৌলা বলেন , পাম্প পদ্ধতি ইনসুলিন সুইয়ের মাধ্যমে গ্রহণ করার যন্ত্রণা থেকে কোটি কোটি ডায়াবেটিসের রোগীকে পরিত্রান দিবে। সিজিএম সিস্টেম হলো ক্লোজড সার্কিট ক্যামেরার মতো, মানে প্রতি মুহূর্তের ঘটনা এতে ধরা পড়ে অর্থাৎ প্রতি মুহূর্তের শর্করা পরিমাপ করা যায়।  এটি গ্রাফের মাধ্যমে রক্তে শর্করার ওঠানামা ও পরিবর্তনগুলোকে নির্ণয় করে। এর সঙ্গে ছোট্ট একটি মুঠোফোনের আকৃতির ইনসুলিন পাম্প বেল্টের সাহায্যে পেটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। একটি অতি সূক্ষ্ম প্লাস্টিকের নল ত্বকের নিচে চলে যায়, যা দিয়ে প্রয়োজন অনুযায়ী ইনসুলিন দেহে প্রবেশ করে। এটি দেহে লাগিয়ে দৈনন্দিন কাজকর্ম, খেলাধুলা, ব্যায়াম, গোসল—সবই অনায়াসে করা যায়। এই যন্ত্র অগ্ন্যাশয়ের মতোই রক্তে শর্করার ওঠানামা মেপে কী পরিমাণ ইনসুলিন দরকার তা জানিয়ে দেবে ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই পরিমাণ ইনসুলিন দেহে ঢুকিয়ে দেবে।

    মেডট্রোনিক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর রিজিওনাল ম্যনেজার,মোঃ রোকনুজ্জামান “মিনিমেড ৭৮০জি ইনসুলিন পাম্প” ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপকারিতা ও সহজেই ব্যবহার করার বিষয়টি তুলে ধরেন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.