Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ৩ দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ শুরু
    ট্যুরিজম

    ৩ দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ শুরু

    February 7, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তাপসী রয় :

    রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ ’। বাংলাদেশ মনিটর আয়োজিত মেলার এটি ২০তম আসর। আজ বৃহস্পতিবার এর উদ্বোধন করেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওথমান।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম, ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাফকাত হোসেন এবং ফার্স্ট ট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক।

    মেলায় প্রধান স্পনসর হিসেবে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কো-স্পনসর অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্ট ট্রিপ ও আকিজ এয়ার। এয়ারলাইনস পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।এবারের মেলায় সংযুক্ত আরব আমিরাত, ইরান, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান, ভারতসহ বাংলাদেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য সংস্থা। মেলা চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ১০টি আন্তর্জাতিক রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। ফার্স্ট ট্রিপ অনলাইনে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং এয়ার এ্যাস্ট্রার টিকিটে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফার দিচ্ছে। এ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান দেশি-বিদেশি এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিশেষ ছাড় দিচ্ছে।

    এ পর্যটন মেলা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের মাধ্যমে র‍্যাফল ড্রতে অংশ নিয়ে ৪৫টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। পুরস্কারের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের রিটার্ন টিকিট, দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে থাকার সুযোগ এবং তারকা হোটেলগুলোর লাঞ্চ ও ডিনার অফার।

    arthakarcha@gmail.com

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.