Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, September 11, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ১ জুন টোয়াব নির্বাচন, প্রজন্ম পরিষদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ -টোয়াব
    ট্যুরিজম

    ১ জুন টোয়াব নির্বাচন, প্রজন্ম পরিষদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ -টোয়াব

    May 23, 2024No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেহজাবিন চৌধুরী :

    জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম পরিষদের ব্যানারে টোয়াব সদস্য ও টোয়াব নির্বাচন ২০২৪-২৬ এ প্রার্থী পরিচয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি টোয়াব পরিচালনা পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। যাতে মিথ্যা অসত্য ও বাস্তবতা বিবর্জিত তথ্য পরিবেশন করা হয়েছে।

    গণমাধ্যমে পাঠানো টোয়াব পরিচালনা পর্ষদের মিডিয়া এন্ড পাবলিকেশন্স পরিচালক মো ইউনুছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা সংবাদ সম্মেলন করেছে সেই প্রজন্ম পরিষদের ব্যানারে বর্তমান নির্বাচন বোর্ডের অধীনে বিগত ২০২২-২৪ এর নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছে।

    টোয়াব পরিচালনা পর্ষদ জানায়, বর্তমান বোর্ড বিগত নির্বাচন এর ধারাবাহিকতায় এবারও গত ১২ মার্চ ২০২৪ নির্বাচনের তাফসিল ঘোষণা করে। সে মোতাবেক প্রাথমিকভাবে ভোটার হওয়ার জন্য সকল টোয়াব সদস্যদেরকে বার্তা প্রদান করা হয়। একই সাথে ভোটার ডিটেলস জমা প্রদানের সময় ছিল ২ এপ্রিল ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত। প্রকৃত যাচাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড একটি প্রাথমিক ভোটার তালিকা ১৭ এপ্রিল প্রকাশ করে। যা টোয়াব নোটিশ বোর্ডে টানানো হয়। উক্ত প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে কোন আপত্তি থাকলে অভিযোগ হিসাবে জানানোর জন্য সময় বেঁধে দেয়া হয় ২৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় কোন ভোটারের বিরুদ্ধে কোন টোয়াব সদস্য বা কোন পরিষদ আপত্তি প্রদান করেননি। যার ফলশ্রুতিতে প্রাথমিক তালিকায় প্রকাশিত সকল ভোটারই বৈধ বলে চূড়ান্ত হয়। এবং বৈধ ভোটার তালিকা ২৮ শে এপ্রিল ২০২৪ স্থান পায়। যা টোয়াব নোটিশ বোর্ডে প্রদর্শিত হয়।

    নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪-২৬ বছরের পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ৩০ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এ সময়ের মধ্যে পরিচালক পদে, সাধারণ পদে, ৪১ জন এবং অ্যাসোসিয়েট পদে ১জনসহ মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    টোয়াব পরিচালনা পর্ষদের জানায়, বিগত নির্বাচন এর ধারাবাহিকতায় এবারও নির্বাচন পরিচালনা বোর্ড গত ১২ মার্চ ২০২৪ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল মোতাবেক প্রাথমিকভাবে ভোটার হওয়ার জন্য সকল টোয়াব সদস্যকে বার্তা প্রদান করা হয়। একই সাথে ভোটার ডিটেলস জমা প্রদানের সময় ছিল ২ এপ্রিল ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত। প্রকৃত যাচাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড একটি প্রাথমিক ভোটার তালিকা ১৭ এপ্রিল প্রকাশ করেন। যা টোয়াব নোটিশ বোর্ডে টানানো হয়। উক্ত প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে কোন আপত্তি থাকলে অভিযোগ হিসাবে জানানোর জন্য সময় বেঁধে দেয়া হয় ২৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় কোন ভোটারের বিরুদ্ধে টোয়াব সদস্য বা কোন পরিষদ আপত্তি প্রদান করেননি। ফলশ্রæতিতে প্রাথমিক তালিকায় প্রকাশিত সকল ভোটারই বৈধ বলে চূড়ান্ত হয়। বৈধ ভোটার তালিকা ২৮ শে এপ্রিল ২০২৪ স্থান পায়। যা টোয়াব নোটিশ বোর্ডে প্রদর্শিত হয়।

    নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪-২৬ বছরের পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ৩০ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেয় নির্বাচন পরিচালনা বোর্ড। এ সময়ের মধ্যে পরিচালক পদে, সাধারণ পদে, ৪১ জন এবং অ্যাসোসিয়েট পদে ১জনসহ মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু দুঃখের বিষয় প্রজন্ম পরিষদ ১৫ টি মনোনয়নপত্র শেষ দিনে ১৩মে ‘২৪ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার করে নেয়।

    এখানে উল্লেখ্য যে নির্বাচনী কার্যক্রমের শেষ প্রান্তে এসে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প্রজন্ম পরিষদ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন কমিশনকে প্রশ্নবৃদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের মতো অপচেষ্টায় লিপ্ত। যা কোনভাবেই বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী পরিবেশ এর সাথে মানানসই নয়। নির্বাচন বোর্ড প্রজন্ম পরিষদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানায়। সেই সাথে বাণিজ্য সংঘবিধি অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। টোয়াব পরিচালনা পর্ষদ জানায়, আগামী ১ জুন যথাসময়ে টোয়াব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

    arthakarcha@gmail.com

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.