Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » সদস্যের সন্তানদের বৃত্তি ও শিক্ষা উপকরণ দিল টিএমজিবি
    এডুবিজ

    সদস্যের সন্তানদের বৃত্তি ও শিক্ষা উপকরণ দিল টিএমজিবি

    November 17, 2023No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এডুবিজ ডেস্ক :

    ঢাকা, ১৭ নভেম্বর ২০২৩: সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ বা টিএমজিবি সদস্যদের সন্তানদের ‘টি‌ম‌জি‌বি-লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি-২০২৩’ ও শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

    শুক্রবার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দ্বিতীবারের মতো এই বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন টিএমজিবি’র সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

    প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শিক্ষাক্ষেত্রে সরকারের ডিজিটালাইজেশন ও এর গুরুত্বের কথা তুলে ধরেন। কৃষিভিত্তিক থেকে শিক্ষার এই রূপান্তরের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকের অগ্রযাত্রার কথাও তুলে ধরেন তিনি।

    তিনি বলেন, ‘এখন অভিভাবকদের কাছে দুটো চ্যালেঞ্জ, একটা নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি সন্তানদের যোগ্য হিসেবে গড়ে তোলা। যে দেশটা লাঙল-জোয়ালের দেশ ছিল, যে দেশটা প্রযুক্তিতে পিছিয়ে ছিল, শিল্পে পিছিয়ে ছিল, সেই জায়গাতে পৃথিবী যেখানে বদলে গেছে, বাংলাদেশেও এখন বদলে গেছে। এখন যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। আর স্মার্টফোনের মাধ্যমে দেশ ডিজিটালাইজেশনে এগিয়েছে।’

    মন্ত্রী বলেন, ‘এখন ইন্টারনেটের প্রসার হয়েছে। তাই কোনো শিক্ষার্থীর কাছে এখন ডিজিটাল যন্ত্র না পৌঁছালে তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকবে। এক সময় যখন কোনো তথ্য পেতে লাইব্রেরিতে পড়ে থাকতে হতো, সেখানে হাতের ডিভাইস থেকেই সে সেকেন্ডের মধ্যে সেটি জানতে পারছে।’

    মোস্তাফা জব্বার বলেন, ‘এই ডিজিটাল যন্ত্রের মধ্যে কিন্তু সবই পাওয়া যায়। এখানে যেমন খারাপ কনটেন্ট আছে, তেমনি ভালো কনটেন্ট রয়েছে। অনেক অভিভাবক এসব কিছু নজরদারি করে না বলে অনেক সময় শিশুরা খারাপ কনটেন্টের দিকে ঝুঁকে পড়ে। তাই অভিভাবকদের সতর্ক থাকতে থাকে এবং তাদের এই ডিভাইস থেকেই জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে।’

    টিএমজিবি তার সদস্যদের ১৭ সন্তানকে এই শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এ ছাড়া ২১ জনকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

    টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন সভাপতির বক্তব্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতে লুনা সামসুদ্দোহার অবদান স্মরণ করেন। তিনি এ সময় তার নামে শিশুদের জন্য টিএমজিবি শিক্ষাবৃত্তি প্রণয়ন করতে পারায় তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইক্যাব সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করীম ভূঁইয়া, কম্পিউটার সমিতির পরিচালক মোশাররফ হোসেন সুমন, বাংলাদেশ উইমেন ইন আইটি বা বিডাব্লিউআইটির সভাপতি রেজওয়ানা খান, উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা ও বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুঁই বক্তব‌্য রা‌খেন। অনুষ্ঠানে টিএমজিবি সদস্যদের সন্তানদের বৃত্তির পাশাপাশি সার্টিফিকেটও প্রদান করা হয়।

    দেশের প্রযুক্তিখাতে নারী উদ্যোক্তাদের অন্যতম পথিকৃত প্রয়াত লুনা সামসুদ্দোহার নামে সদস্যদের সন্তানদের জন্য এই শিক্ষাবৃত্তি প্রবর্তন করে। দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রাষ্ট্রয়াত্ত ব্যাংক জনতার প্রথম নারী চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার জন্ম ১৯৫৪ সালের ৪ অক্টোবর, ঢাকায়। ২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননাসহ দেশ বিদেশে নানান সম্মাননা ও পুরস্কার অর্জন করেন তিনি। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    পথশিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় ট্রেইনিং অন ট্রেইনারস ম্যানুয়াল

    US-Bangla Airlines becomes title sponsor of the Dhaka Travel Mart 2025

    গ্রান্ড পূর্ণমিলনী : আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.