Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, January 19, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » লাগেজ নিয়ে আকাশপথে ঝামেলা এড়াতে যা করবেন
    এভিয়েশন

    লাগেজ নিয়ে আকাশপথে ঝামেলা এড়াতে যা করবেন

    October 24, 2023Updated:October 24, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার :

    আকাশপথে যারা চলাচল করেন তাদের অনেক সময়ই সঙ্গে থাকা হ্যান্ড লাগেজ নিয়ে ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা এড়াতে উড়োজাহাজে ওঠার আগে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।

    তাহলে চলুন জেনে নিই সেই বিষয়গুলো:

    • সাধারণত এয়ারলাইন্সগুলোতে যাত্রীকে সাত কেজির অধিক ওজনের মালামাল সঙ্গে নিয়ে উড়োজাহাজে প্রবেশ করতে দেয় না। অনেক এয়ারলাইন্সের প্রবেশপথে যাত্রীর হ্যান্ড লাগেজ ওজন করার জন্য স্কেল রাখা হয়। তাই চেষ্টা করবেন সাত কেজির মধ্যেই হ্যান্ড লাগেজের ওজন রাখার।

    • সাধারণত হ্যান্ড লাগেজ হিসাবে একটির বেশি লাগেজ নিতে দেওয়া হয় না। তবে কোলের শিশুর খাবার-ডায়াপার, অসুস্থ যাত্রীর ওষুধ, নারী যাত্রীদের ব্যবহার্য পার্স ও গরম কাপড় নিতে দিতে পারে।

    • হ্যান্ড লাগেজের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি ৪৫ ইঞ্চির বেশি হতে পারবে না।  এয়ারলাইন্সের অভিজ্ঞ কর্মীরা যাত্রীর সঙ্গে থাকা লাগেজ দেখে চোখের আন্দাজেই বুঝে নেন যে সেটার সাইজ অনুমোদিত সীমার চেয়ে বড়। তবে কোনো কোনো ক্ষেত্রে উড়োজাহাজের প্রবেশপথে লাগেজের সাইজ মাপার জন্য স্কেল থাকতে পারে।

    • উড়োজাহাজের ভেতরে যাত্রীর লাগেজ রাখার স্থান সীমিত। ওপরে ওভারহেড বিন ছাড়াও যাত্রীর সামনের সিটের নিচে হ্যান্ড লাগেজ রাখা যায়। এর বাইরে কোনো অবস্থাতেই লাগেজ রাখা যাবে না।

    • যাত্রীর বহন করে আনা লাগেজ সাইজে বড় হলে অথবা সংখ্যায় একটির বেশি হলে অথবা ওজনে সাত কেজির বেশি হলে এয়ারলাইন্সের কর্মীরা তা বুকিংয়ে দিয়ে দিতে বাধ্য করতে পারেন।

    • হ্যান্ড লাগেজ বুকিংয়ে দিতে বলা হলে যাত্রীকে অবশ্যই লাগেজের ভেতরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন/ট্যাব (যার ভেতরে ব্যাটারি আছে) নিজের সঙ্গে নিয়ে নেবেন। কখনও কখনও এয়ারলাইন্স হ্যান্ড লাগেজ বুঝে নিয়ে যে ট্যাগ লাগিয়ে দেয়, সেখানেই এ ধরনের নির্দেশনা থাকে।

    • মনে রাখতে হবে যে, উড়োজাহাজে প্রবেশের জন্য নির্ধারিত সময় খুব কম থাকে।  লাগেজ বুকিংয়ে দিতে বললে এয়ারলাইন্সের কর্মীদের সঙ্গে তর্ক করা অথবা সিদ্ধান্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা যাবে না। বরং লাগেজ থেকে দামি জিনিসগুলো নিজের পকেটে নিয়ে লাগেজ দ্রুত বুকিংয়ে দিয়ে দিতে হবে।

    • যাত্রীর হ্যান্ড লাগেজ যথাসম্ভব ছোট হওয়া ভালো। লাগেজ হিসাবে একটি ছোট আকারের ব্যাকপ্যাক নিলে তা ওভারহেড বিন অথবা সামনের সিটের নিচে রাখা যাবে।  লাগেজের আকার যত বড় হবে, সেটা বুকিংয়ে দিয়ে দেওয়ার নির্দেশনা পাওয়ার আশঙ্কা তত বাড়বে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale

    Malaysia Airlines Expands Bonus Side Trip Programme with New Domestic and Regional Destinations

    বাংলাদেশে সেরা ট্রাভেল এজেন্টদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলো সাউদিয়া এয়ারলাইন্স

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.