স্টাফ রিপোর্টার :
বাংলা নববর্ষ উপলক্ষে রানরাইজ নেশন আগামী ১৭ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে আয়োজন করতে যাচ্ছে রানরাইজ নেশন নববর্ষ রান । এরই অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল একটি বর্ণাঢ্য কিট এক্সপো ও বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস প্রাঙ্গণে।
উক্ত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রেস কনফারেন্স দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রানের বিভিন্ন স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের শিক্ষকবৃন্দ। এই আয়োজনের মাধ্যমে ইভেন্টের লক্ষ্য, কার্যক্রম এবং অংশীদারিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে।
কিট এক্সপোটি একটি প্রাণবন্ত বৈশাখী মেলা হিসেবে সাজানো হয়েছে, যেখানে থাকবে নানা ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক আয়োজন যেমন নাগরদোলা, বায়োস্কোপ, ফেস আর্ট, বেলুন শুটিং, ট্রামপোলিন, ক্যান্ডি ফ্লস, জিলাপি, চা, জুসসহ আরও অনেক আকর্ষণীয় গেমস ও এক্সপেরিয়েন্স জোন।
এই আয়োজনে অংশগ্রহণ করবেন ১,৫০০+ নিবন্ধিত রানার, পাশাপাশি BUTex-এর শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকবৃন্দ। এছাড়াও AUST, ARMY IBA, UAP সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আয়োজনে যুক্ত হবেন। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সন্ধ্যায় থাকবে লাইভ ব্যান্ড মিউজিক, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
এই বৈশাখী মেলা ও কিট এক্সপো হবে ব্র্যান্ডগুলোর জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে তারা সরাসরি দর্শনার্থীদের সাথে সংযোগ স্থাপন, পণ্যের প্রদর্শনী ও প্রচারণা চালানোর সুযোগ পাবে।
রানরাইজ নেশন সকল গণমাধ্যমকর্মীদের এই প্রেস কনফারেন্স ও বৈশাখী মেলা কভার করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে, যাতে এই বর্ণিল আয়োজন এবং নতুন প্রজন্মের স্বাস্থ্যসচেতনতা ও কমিউনিটি এনগেজমেন্টের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া যায়।
