Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » রাজনৈতিক অস্থিরতা, অন্ধকারের হাতছানি দিচ্ছে বাংলাদেশের পর্যটন খাতকে : মোঃ কামরুল ইসলাম
    এভিয়েশন

    রাজনৈতিক অস্থিরতা, অন্ধকারের হাতছানি দিচ্ছে বাংলাদেশের পর্যটন খাতকে : মোঃ কামরুল ইসলাম

    November 23, 2023Updated:November 23, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি অপেক্ষার প্রহর গুনে উইন্টার সিজনের জন্য। সামার সিজনের খরা কাটিয়ে শীতের আগমনে প্রতীক্ষায় থাকে সকল ভ্রমণপিপাসু পর্যটকরা। তাদেরকে বরণ করার জন্য অপেক্ষায় থাকে এয়ারলাইন্স, ট্যুরিস্ট স্পট, হোটেল, মোটেল আর রিসোর্টগুলো। রঙ্গীণ সাজে নিজেকে সাজিয়ে তোলে এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি।

    কোভিড মহামারির ধাক্কা সামলিয়ে উঠার শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোল, ইসরাইল-ফিলিস্তিন সংকট মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এই যুদ্ধ আজ বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা পর্যটন খাতকে অন্ধকারের হাতছানি দিচ্ছে। করোনা মহামারির সময় এই খাতের প্রায় ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শীতকালীন সময়সূচী অনুযায়ী এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির পিক সিজন শুরু হয় অথচ সিজনের শুরুতেই বাংলাদেশের পর্যটন শিল্পে অনিশ্চয়তা। হরতাল, অবরোধ, রাজনৈতিক সহিংসতা, মিছিল, মিটিং সর্বোপরি অস্থিরতায় পর্যটন শিল্প শীতের শুরুতেই মুখ থুবড়ে পরার অবস্থা। ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের দুষ্প্রাপ্যতা বিরাজ করছে। হোটেল মোটেল রিসোর্টগুলোতে অতিথিদের অভয়ারণ্য হয়ে উঠছে না। এয়ারলাইন্সগুলোর যাত্রী সংখ্যা পর্যায়ক্রমে নিম্নমুখী।

    স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে ভ্রমণ পিপাসু পর্যটকরা বেড়াতে বের হবেন, তা চলতি বছর সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কারন একটাই রাজনৈতিক অস্থিরতা। যার সরাসরি প্রভাব পড়েছে পর্যটন খাতে।

    ভ্রমণ খরচও বেড়ে গেছে পূর্বের তুলনায় অনেকগুন বেশী। টাকার অবমুল্যায়ন, মূল্যস্ফীতির ফলে ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। ফলে যাতায়াতের খরচ বেড়ে যাবে। যাত্রী প্রবৃদ্ধির উপর সরাসরি নেগেটিভ প্রভাব পড়বে। যা পর্যটন ব্যবসার গতি আরো মন্থর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

    রাজনৈতিক অস্থিরতা, অন্ধকারের হাতছানি দিচ্ছে বাংলাদেশের পর্যটন খাতকে। এর থেকে পরিত্রান পেতে উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি।

    লেখক : মহাব্যবস্থাপক-জনসংযোগ, ইউএস-বাংলা এয়ারলাইন্স

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.