Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    অন্যান্য

    মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল

    December 29, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিবচর (মাদারীপুর), ২৯ ডিসেম্বর ২০২৫:
    মাদারীপুর-১ (শিবচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা  কামাল জামান নুরুদ্দীন মোল্লা।

    সোমবার  শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক কর্মী, শুভানুধ্যায়ী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

    এ সময় উপজেলা চত্বরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামাল জামান নুরুদ্দীন মোল্লা বলেন, জনগণের অধিকার রক্ষা এবং শিবচরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল অঙ্গীকার বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, “আমরা সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে একটি সুন্দর নির্বাচন করতে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো অন্যায় বা মারামারি–কাটাকাটি থাকবে না। নির্বাচন হবে উৎসবের মতো।

    বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা চাই তারা সেই ওয়াদা বাস্তবায়ন করুক। এমন একটি নির্বাচন হোক, যা মানুষ আজীবন মনে রাখবে।”

    শিবচরের মানুষ একটি সুন্দর নির্বাচন দেখবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতি তাঁর বিশেষ আস্থা রয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করেছেন—এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা শিবচরকে সুন্দরভাবে তুলে ধরবেন, ন্যায়কে ন্যায়ের জায়গায় তুলে ধরবেন এবং যারা অন্যায় করবে, তাদের অন্যায়কেও তুলে ধরবেন।”

    শেষে তিনি উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.