Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » বিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ গাইড নিয়ে এলো ইমো
    আইসিটি

    বিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ গাইড নিয়ে এলো ইমো

    October 26, 2023Updated:October 26, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যাশনাল ডেস্ক :

    বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ প্রক্রিয়াকে সহজভাবে তুলে ধরতে এ মাসের শুরুতে অ্যাপের মধ্যে ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম ইমো।

    বিস্তৃত সাব-ফিচারসহ ইমোর নতুন এ উদ্যোগ বিভিন্ন ধরনের টিপস, অবস্থান-ভিত্তিক সেবা ও যোগাযোগের সুবিধাসহ আরও নানান তথ্যের মধ্য দিয়ে ওমরাহ যাত্রীদের সহায়তা করবে।

    গরমের সময় ওমরাহ করার ক্ষেত্রে বয়স্ক ওমরাহযাত্রীরা কখনও কখনও অসুস্থতা বা অস্বস্তিতে পড়তে পারেন।

    পাশাপাশি যারা প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছেন, এমনকি নিয়মিত ওমরাহযাত্রীরাও মাঝে মাঝে ওমরাহের কোনো কোনো প্রক্রিয়া ভুলে যেতে পারেন। আর তাই নির্বিঘ্নে ও সঠিকভাবে মক্কায় ওমরাহ পালন করার সমাধান হিসেবে মুসলিমদের জন্য ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে ইমো। এতে বিস্তারিত ওমরাহ টিপসের সঙ্গে রয়েছে ওমরাহ পালনের পুরো প্রক্রিয়ার ধারাবাহিক ব্যাখ্যা। পাশাপাশি স্পষ্ট নির্দেশনা দেওয়ার জন্য স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। নিরাপদ ওমরাহ নিশ্চিতে এ ফিচারটির মাধ্যমে নভেম্বরের শুরু থেকে যাত্রীরা তাদের প্রিয়জনের সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ পাবেন। এছাড়াও ওমরাহযাত্রীদের যেন বাসায় তাদের পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো অসুবিধা পোহাতে না হয়, সেজন্য একদম দুর্বল নেটওয়ার্কের মধ্যেও বিভিন্ন দেশে মানসম্মত যোগাযোগের সুবিধা নিয়ে এসেছে ইমো। আর এতে করে পবিত্র এ সময়ে ওমরাহযাত্রীরা সবার সঙ্গে যোগাযোগ বজায় রাখার সুযোগ পাবেন।

    ওমরাহ গাইড ফিচারটির মধ্যে রয়েছে ওমরাহ স্মার্ট অ্যাসিসটেন্ট, ওমরাহের ব্যাখ্যা, ধারাবাহিকভাবে ওমরাহের অবস্থান নির্দেশিকা ও লোকেশন শেয়ারের সুযোগ।

    পাশাপাশি একদম বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা একদিকে তাদের ডেটা বাঁচাবে, আবার অন্যদিকে দুর্বল নেটওয়ার্কের এলাকা থেকেও আন্তর্জাতিক কল সুবিধা উপভোগের সুযোগ করে দেবে। এ ফিচারটি ব্যবহার করতে হলে ইমো অ্যাপের মধ্যে ওমরাহ সার্ভিস চ্যানেল খুঁজে বের করতে হবে এবং সেখানে ক্লিক করে ওমরাহ গাইডে ঢুকতে হবে। ওমরাহ গাইডে ঢোকার পর সেখানে একদম ওপরে ওমরাহের মানচিত্র দেখা যাবে, একই ভাবে ওমরাহের করণীয়গুলো নিচে দেখা যাবে।

    এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ওমরাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রীতি। পবিত্র এ রীতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের মুসলিম ব্যবহারকারীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে এ ফিচার নিয়ে এসেছি আমরা। ইমোতে থাকা ওমরাহ টিপস ও গাইডের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যে ওমরাহ করা ও প্রিয়জনদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা আরও বেশি সহজ হবে বলে আশাবাদী আমরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    cartup.com – A Marketplace Designed for Bangladesh by Bangladeshis

    US-Bangla Airlines becomes title sponsor of the Dhaka Travel Mart 2025

    Asian Skill Development Company Launched for Bangladeshi Students to Work in Japan

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.