Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু
    এভিয়েশন

    বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু

    February 15, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এম এস সুমন :

    আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর ০২:০৫টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

    নতুন রুট উপলক্ষ্যে বিশেষ ছাড় চলছে। আজ থেকে ২৬ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বিমান এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিমান কলসেন্টার, নিজস্ব টিকেট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করলে মূল ভাড়ার উপর ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।

    আগামী ২৬ মার্চ ২০২৪ তারিখ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২:০০টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭:০০টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ০৮:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১:৪৫টায়।

    তবে ০১ এপ্রিল ২০২৪ থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩:০০টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ০৯:১০টায় এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১২:৩০টায়।

    ঢাকা-রোম রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৬৪,৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ১,০৪,৫৬৮ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-রোম রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ১,৪৪,১০৫ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ২,৫৮,৫৬৮ টাকা থেকে। রোম-ঢাকা রুটে ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮,৭৮৮ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ৮৯,৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাশের ক্ষেত্রে একমূখি ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১,২২,৬৬৩ ও ২,২২,২৩৬ টাকা থেকে। মু্দ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

    ফ্লাইটের সিডিউল, সময়সূচি ও টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য বিমান এর ওয়েবসাইট WWW.BIMAN-AIRLINES.COM থেকে পাওয়া যাবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। উল্লেখ্য, ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ ছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.