Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ‘বিদ্যুৎ কোম্পানিগুলোকে সুশাসন দিয়ে গড়ে তুলতে হবে’
    এনার্জি এন্ড পাওয়ার

    ‘বিদ্যুৎ কোম্পানিগুলোকে সুশাসন দিয়ে গড়ে তুলতে হবে’

    October 24, 2023Updated:October 24, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা:

    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, ডিপিডিসি ও ডেসকোসহ বিদ্যুৎ কোম্পানিগুলোর কর্মকর্তাদের বেতন-ভাতা ও সুযোগ সুবিধা অনেক বেশি, এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। বিদ্যুৎ কোম্পানিগুলোকে সুশাসন দিয়ে গড়ে তুলতে হবে এবং সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    সোমবার (১৬ অক্টোবর) আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৬৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অনুষদ সদস্যদের উপস্থিতিতে ‘বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নাগরিকদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন।

    তিনি বলেন, বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তি দিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ এবং বিদ্যুৎ চুরি রোধ করতে হবে এবং গ্রাহক সেবার মান বাড়াতে হবে। বহু মিল কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কৌশলে বিদ্যুৎ চুরি করছে, তা’ কঠোরভাবে দমন করতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে গুনগত মানসম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং ট্রান্সফর্মার নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে বহু বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে, তা প্রতিরোধে বিদ্যুৎ কর্মকর্তাদের নিয়মিত এলাকা পরিদর্শন ও এনফোর্সমেন্ট কার্যক্রম চালাতে হবে।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড়। সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহিউল আলম এবং বিজ্ঞান জাদুঘরের উপপরিচালক এ. জে. এম. সালাহ্উদ্দিন নাগরী।

    বক্তারা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈদ্যুতিক দুর্ঘটনা পরিহারকল্পে নাগরিক সচেতনতার ওপর জোর দেন এবং অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু-সহনশীল শহর

    তাপদাহকে দুর্যোগ ঘোষণা করার আহ্বান-ওশি ফাউন্ডেশনের আলোচনায় বিশেষজ্ঞগণ

    এক মাসে ব্যবধানে ফের বাড়লো এলপিজির দাম

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.