Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » বিএসআরএম’ স্টিল’কে জাইকার ৫ কোটি ডলারের ঋণ যুগান্তকারী যেকারণে
    ইনভেস্টমেন্ট

    বিএসআরএম’ স্টিল’কে জাইকার ৫ কোটি ডলারের ঋণ যুগান্তকারী যেকারণে

    October 24, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    স্টাফ রিপোর্টার :
    এই ঋণের যুগান্তকারী দিকটি হলো– বাংলাদেশের বেসরকারি প্রস্তুতকারক খাতে এটি জাইকার প্রথম বিনিয়োগ, এতে বেসরকারি খাতের জন্য খরচ-সাশ্রয়ী ঋণ সুবিধা লাভের নতুন উৎস তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

    পরিবেশবান্ধব একটি ইস্পাত কারখানা নির্মাণে বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠান– বিএসআরএম’কে ৫০ মিলিয়ন ( বা ৫ কোটি) ডলার ঋণ প্রতিশ্রুতি দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। দেশের বেসরকারি প্রস্তুতকারক খাতে এটি হবে জাইকার প্রথম বিনিয়োগের ঘটনা।

    জাইকার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এর গুরুত্ব তুলে ধরে বলা হয়, বাংলাদেশের বেসরকারি খাতকে পুনর্জীবিত করার কৌশলগত উদ্দেশ্যে এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গত ৪ অক্টোবর ঋণ চুক্তিতে সই করে জাইকা। এরপরে ১৭ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে চুক্তি সই উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ইস্পাত কারখানা নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১০৮ মিলিয়ন (১০ কোটি ৮০ লাখ) ডলার। ডলারের বর্তমান বিনিময় হারে যার পরিমাণ ১ হাজার ১৮৮ কোটি টাকার সমান। অর্থাৎ, দরকারি অর্থের প্রায় অর্ধেক দিচ্ছে জাইকা।

    বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার জাইকা ঐতিহাসিকভাবে দেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহযোগিতা দিয়েছে। এরমধ্যে এমআরটি- ৬ (মেট্রোরেল), মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উল্লেখযোগ্য। চলতি বছরের শুরুতে, একটি বড় পদক্ষেপের আওতায় বাংলাদেশের সবুজ প্রকল্পে দীর্ঘমেয়াদি অর্থায়নে ব্র্যাক ব্যাংককে ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার ঋণ দেয় জাইকা। এই অর্থ পরিবেশবান্ধব উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও সম্পদ ব্যবহারের দক্ষতা উন্নয়ন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক।

    তবে বাংলাদেশের বেসরকারি খাতে জাইকার প্রথম বিনিয়োগের চুক্তিটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে দেশের বেসরকারি খাতের জন্য খরচ-সাশ্রয়ী ঋণ সুবিধা লাভের নতুন উৎস তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

    বিএসআরএম স্টিলের প্রদত্ত তথ্যানুসারে, ১২ বছর মেয়াদে এ ঋণ দেবে জাইকা। সুদহার হবে– তিন মাসের সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট বা সোফর রেটের সাথে বার্ষিক আরও ৩.৫০ শতাংশ যোগ করে। সে হিসাবে, বর্তমান সোফর রেট অনুযায়ী, মোট সুদহার দাঁড়াচ্ছে প্রায় ৯ শতাংশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.