Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » বাণিজ্যিক উৎপাদনে বাঁশখালীর পাওয়ার প্ল্যান্টের উভয় ইউনিট
    এনার্জি এন্ড পাওয়ার

    বাণিজ্যিক উৎপাদনে বাঁশখালীর পাওয়ার প্ল্যান্টের উভয় ইউনিট

    October 26, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যাশনাল ডেস্ক :

    পুরোপুরি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার। প্রথম ইউনিটের সফল উৎপাদন শুরুর পর সম্প্রতি দ্বিতীয় ইউনিটও বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এর মধ্যে দিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বাঁশখালীর এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের চাহিদা অনুসারে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করছে।

    দেশের বেসরকারি মালিকানাধীন সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার। প্রথম ইউনিটের পর গত ২২ অক্টোবর সকাল ৬টা ১৮ মিনিট থেকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।  বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে ১৯ অক্টোবর সরেজমিনে প্ল্যান্ট পরিদর্শন করেন পিডিবির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পিডিবি ঢাকার প্রধান প্রকৌশলী এবিএম জিয়াউল হক, কোল পাওয়ার জেনারেশনের পরিচালক রুকন উদ্দিন, একই সংস্থার উপ-পরিচালক নাজমুল হক, পিডিবির উপ-সচিব (কোম্পানি অ্যাফেয়ার্স) নাজমুল হুদা, পিডিবি ঢাকার সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার (এনার্জি অডিটিং) তামিম খান, ডিরেক্টরেট অব কোল পাওয়ার জেনারেশনের (ডিসিপিজি) সহকারী প্রকৌশলী সানজিদা পারভিন, পিডিবি ঢাকার পরিচালক (ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন-২) মো. শহীদুল ইসলাম, পিডিবি ঢাকার এনার্জি অডিটিং ইউনিটের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. সোহেল হোসাইন সেরাজী ও অন্যান্যরা।

    বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালুর ফলে স্থানীয় শিল্পকারখানার প্রসার, সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নতির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায়ও নতুন মাত্রা যুক্ত হবে- এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় এসএস পাওয়ার প্ল্যান্টে সাশ্রয়ে বিদ্যুৎ পাওয়া যাবে। এটি পুরোপুরি উৎপাদনে থাকলে দৈনিক প্রায় ২.৯৩ কোটি ইউনিট ও মাসে প্রায় ৮৮ কোটি ইউনিটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।

    এ বিষয়ে এসএস পাওয়ার প্ল্যান্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ইবাদত হোসেন ভূঁইয়া বলেন, “এটি আমাদের জন্য বেশ আনন্দের খবর। পিডিবি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা এসএস পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পেরেছি। এখন এই পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিটই প্রত্যাশা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে পারছে। পিডিবির প্রতিনিধি দল ইতোমধ্যে সরেজমিনে প্ল্যান্টের কার্যক্রম দেখেছেন। তারা ঢাকায় ফিরে আমাদের কমার্শিয়াল অপারেশন ডেট (সিওডি) সনদ দেবেন। বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার মাধ্যমে সরকারের সঙ্গে ২৫ বছরের চুক্তি বাস্তবায়নও শুরু হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.