Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, December 5, 2025
    সর্বশেষ
    • JCI Bangladesh Successfully Concludes the “Branding Bangladesh Summit 2025” at ICCB
    • লাভলু-নাভিলা, ভাই-বোনের নাটক : মাদারীপুর-১ কি হাসিনাস ম্যান হুইপ লিটন চৌধুরীর নিয়ন্ত্রণেই থাকবে !
    • কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র মাদারীপুর -১ আসন : আওয়ামীলীগ ও জামায়াতের কেন টার্গেট ছিলেন এই ব্যবসায়ী?
    • Malaysia Airlines Expands Bonus Side Trip Programme with New Domestic and Regional Destinations
    • বাংলাদেশে সেরা ট্রাভেল এজেন্টদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলো সাউদিয়া এয়ারলাইন্স
    • Malaysia Airlines Showcases Elevated Journeys with “Time for Comfort in the Skies” Campaign
    • জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু-সহনশীল শহর
    • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে আইকাও
    এভিয়েশন

    বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে আইকাও

    October 26, 2023Updated:October 26, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা:

    বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা আরো বাড়াবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।

    এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশের অংশগ্রহণে আইকাও-এর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পাঁচ দিনব্যাপী ঢাকার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হচ্ছে।

    সম্মেলনের তৃতীয় দিনে আইকাও-এর ট্রেইনার প্লাসের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও আইকাও-এর মধ্যে একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়। ফ্রেমওয়ার্কে আইকাও-এর পক্ষে মহাসচিব হুয়ান কার্লোস সালাজার, বেবিচকের পক্ষে চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান স্বাক্ষর করেন।

    এই ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্টের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশে অ্যাভিয়েশন খাতে দক্ষ ও সুপ্রশিক্ষিত জনবল তৈরি করার পথ সুগম হবে। এর ফলে বেবিচকের এয়ার ট্রাফিক কন্ট্রোলসহ অন্যান্য অপারেশনাল (কারিগরি) কাজে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে আইকাও আরো কার্যকর ভূমিকা পালন করবে।

    বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে সম্মেলনের তৃতীয় দিনে অ্যাভিয়েশন সেন্টারের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও আইকাও-এর বিভিন্ন আইনগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

    এ সময় আইকাও এবং ফিলিপাইনের মধ্যেও একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়।

    অনুষ্ঠানে আইকাও-এর ডিরেক্টর (ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইপ্লিমেন্টেশন ব্যারো অব আইকাও) জয় আন্তোনিও ভার্গাস আরায়া, বেবিচক সদস্য (অপস এন্ড প্ল্যানিং) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, পরিচালক (সিভিল অ্যাভিয়েশন অ্যাকাডেমি) প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাও-এর হেড অব দ্য ট্রেনিং অপারেশনস্ ইউনিট মেকি লাও উপস্থিত ছিলেন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Malaysia Airlines Expands Bonus Side Trip Programme with New Domestic and Regional Destinations

    বাংলাদেশে সেরা ট্রাভেল এজেন্টদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলো সাউদিয়া এয়ারলাইন্স

    Malaysia Airlines Showcases Elevated Journeys with “Time for Comfort in the Skies” Campaign

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • JCI Bangladesh Successfully Concludes the “Branding Bangladesh Summit 2025” at ICCB
    • লাভলু-নাভিলা, ভাই-বোনের নাটক : মাদারীপুর-১ কি হাসিনাস ম্যান হুইপ লিটন চৌধুরীর নিয়ন্ত্রণেই থাকবে !
    • কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র মাদারীপুর -১ আসন : আওয়ামীলীগ ও জামায়াতের কেন টার্গেট ছিলেন এই ব্যবসায়ী?
    • Malaysia Airlines Expands Bonus Side Trip Programme with New Domestic and Regional Destinations
    • বাংলাদেশে সেরা ট্রাভেল এজেন্টদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলো সাউদিয়া এয়ারলাইন্স
    • Malaysia Airlines Showcases Elevated Journeys with “Time for Comfort in the Skies” Campaign
    • জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু-সহনশীল শহর
    • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
    • Seychelles Nature Trail 2025 held
    • The Seychelles Nature Trail Returns for Its Second Big Run

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2025 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.