Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ‘পৃথিবীর স্বর্গ’ বলা হলেও ঘুমন্ত আগ্নেয়গিরি
    ট্যুরিজম

    ‘পৃথিবীর স্বর্গ’ বলা হলেও ঘুমন্ত আগ্নেয়গিরি

    October 26, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বচ্ছ আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর নীল জলের মিতালীতে ঘেরা এক দ্বীপ। যেখানে গেলেই মিলে প্রকৃতির সান্নিধ্য। এর ছোঁয়া পেয়ে মুগ্ধ হয়েছেন অনেক ভ্রমণপ্রেমী। তাইতো ভালোবেসে অনেকে ডাকেন পৃথিবীর স্বর্গ বলে।

    হ্যাঁ এমনি একটি দ্বীপের নাম ‘বোরা বোরা’। প্রশান্ত মহাসাগরের দেশ ফ্রেঞ্চ পলিনেশিয়ার অংশ এই বোরা বোরা দ্বীপ। রাজধানী পপেইট থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান।

    গ্রীষ্মকালীন ছুটি কাঁটাতে এই দ্বীপের জুড়ি নেই। নবদম্পতির কাছে ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ এই বোরা বোরা দ্বীপ। পাখির চোখে দেখলেও দ্বীপটি মুক্তার মালার মতোই সুন্দর লাগে।

    দ্বীপে থাকার জন্য গড়ে উঠেছে মনোরম রিসোর্ট। নবদম্পতির কাছে এই দ্বীপটি আকর্ষণের আরকেটি কারণ এর বিলাসবহুল রিসোর্ট। কারণ রিসোর্টগুলো পানির উপর গড়ে উঠা একেকটি আলাদা আলাদা বাংলোর মতো।

    প্রত্যেকটি বাংলো এমনভাবে তৈরি যখন খুশি টইটুম্বুর জলে লাফ দিতে পারবেন আবার যখন খুশি উঠতে পারবেন। দ্বীপটি এতোটাই সুন্দর যে এখানে আসলে ভুলে যেতে বাধ্য বাড়তি চিন্তা। শুধু বিস্ময়ের অনুভূতি নিয়ে কেটে যাবে পুরো সময়।

    এ যেন পৃথিবীর বুকে সত্যিকারের একটি স্বর্গ। প্রশান্ত মহাসাগরের হাজারও রকমের নাম অজানা মাছ ঘুরে বেড়ায় দ্বীপের চারপাশ জুড়ে। রংবেরঙের এই মাছ দেখে অনেকে ক্যামেরাবন্দি করেন ছবি।

    হাঙর মাছও ঘুরে বেড়ায়। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই জাতের হাঙর ক্ষতি করে না। চাইলে তাদের খাবার খাওয়াতে পারবেন।

    ১২ বর্গমাইল আয়তনের এই দ্বীপকে অতীতে তাহিতিয়ান উপভাষায় ‘পোরা পোরা মেই তে পোরা’ বলা হতো। যার অর্থ ‘সৃষ্টিকর্তা দ্বারা সৃষ্ট’। পর্যটক জেকব রোগেনভেন যখন প্রথম এই দ্বীপে আসেন তখন একে তিনি ও তার সহযাত্রীরা বোরা বোরা দ্বীপ বলে ডাকেন। তারপর থেকে এই নাম এখনো বিদ্যমান।

    ২য় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। তবে ১৯৪৬ সালের ২ জুন ঘাঁটিটি বন্ধ করে দেয়া হয়। তবে তখনো থেকে যায় সে সময় ব্যবহৃত অনেক যুদ্ধাস্ত্র। সেগুলো দেখতেও প্রতিদিন প্রচুর পর্যটক দ্বীপটিতে ভিড় করেন।

    এই দ্বীপে আছে পেহিয়া আর ওটেমানু নামক দুটি পর্বত। টলটলে নীল জলে সাঁতার কাটতে কাটতে দুটি পর্বতের দৃশ্য পর্যটকরা দারুণ উপভোগ করে। পর্বত দুটিকে ঘুমন্ত আগ্নেয়গিরি বলেও ডাকেন অনেকে।

    আরও আছে প্রচুর পরিমাণে নারকেল গাছ যা অর্থনৈতিক ভাবেও বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এই দ্বীপের আছে দুরকমের সৌন্দর্য।

    Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

    দিনের বেলায় স্বচ্ছ আকাশ, সাদা তুলোর মতো মেঘ আর নীল জলরাশিতে পাবেন এক অনুভূতি। আবার বিকেলে ডুবন্ত সূর্যের সোনালী আলোয় দ্বীপের চারপাশ ঘুরে পাবেন অন্যরকম অনুভূতি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.