Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপি রোসা ৩য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৪
    অর্থনীতি

    ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপি রোসা ৩য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৪

    July 9, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা, ০৯ জুলাই ২০২৪ :

     আগামী ১৮ জুলাই  থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে রোসা ৩য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৪। যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, আরব আমিরাত, চীন, শ্রীলংকা, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ ৮ টি দেশের ৭০ টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নিবে তিনদিনব্যাপী এ মেলায়।

    আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আরিফ, পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান, পরিচালক অপারেশন রাজীব পাটোয়ারী, টাইটেল স্পন্সর আকিজবসির গ্রূপের হেড অব মার্কেটিং  শাহরিয়ার জামান, রোসা’র ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী, প্লাটিনাম স্পন্সর জাকুয়ার  গ্রুপের কান্ট্রি হেড মোহাম্মাদ তানভীর রহমান, লিড পার্টনার আর্কিকানেক্ট এর কো-ফাউন্ডার এবং সিবিডিও জাহীন আনোয়ার আহমেদ , বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন  ও এয়ারলাইন্স পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮  জুলাই আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান বলেন , প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ এক্সপোতে। সেই সাথে থাকবে স্পট অর্ডারের সুযোগ।

    তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রোসা , প্লাটিনাম স্পন্সর জাকুয়ার ও বেঙ্গল এজেন্সি, গোল্ড স্পন্সর পার্লে, হুইদা, গ্যাসডাম ও  ইউ কমফোর্ট এবং সিলভার স্পন্সর গ্রিন বোর্ড, ডরফেন, জোমু, এসবিইএম , সুপার বোর্ড,  ওরিয়েন্টাল ও আলোয় । মেলায় এয়ারলাইন্স পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্স। সংবাদ সম্মেলনে জানানো হয়, পণ্য প্রদর্শনীর পাশাপাশি ৩ দিন ব্যাপী এই এক্সপোতে স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ। এছাড়া প্রতিদিন থাকছে রাফেল ড্রতে আকর্ষনীয় পুরস্কার।

    সংবাদ সম্মেলনে ওয়েম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আরিফ বলেন, ওয়েম বাংলাদেশ ২০১২ সাল থেকে দেশি -বিদেশি ইভেন্ট আয়োজন করে আসছে। সবসময় ওয়েম নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশে প্রথম হেলথ অ্যান্ড বিউটি, সিরামিক, ফুড অ্যান্ড হসপিটালিটিস মেলার সফল আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবার রোসা ৩য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৪ আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

    sumonpress@gmail.com

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.