Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ডিবিএ’র ১৫ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
    শেয়ারবিজ

    ডিবিএ’র ১৫ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    October 31, 2023Updated:October 31, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেয়ারবিজ ডেস্ক :

    পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পর্ষদ নির্বাচনে ১৫ জন পরিচালক পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৪-২৫) অ্যাসোসিয়েশনে নেতৃত্ব দেবেন।

    ডিবিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) ডিবিএ’র নির্বাচন বোর্ড পরিচালক পদের জন্য ১৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। তারা অ্যাসোসিয়েশনের আসন্ন এজিএমে আনুষ্ঠানিকভাবে পর্ষদের দায়িত্ব নেবেন।

    এর আগে নির্বাচন বোর্ড নির্বাচন তফসিল অনুযায়ী গত ২৯ অক্টোবর ১৫ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় বিধি মোতাবেক নির্বাচন বোর্ড ১৫ পদের বিপরীতে ১৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। ফলে, এখন আর নির্বাচন করার প্রয়োজন হচ্ছে না।

    নির্বাচিত ১৫ পরিচালক হলেন—ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, ইমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন, আলী সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজের সিইও মো. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর ওয়াই শমসের ও এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।

    নির্বাচিত ১৫ পরিচালক অ্যাসোসিয়েশনের আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন। একই দিনে এজিএম শেষে ১৫ পরিচালকের মধ্যে থেকে একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    দুই কোম্পানির ১৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

    বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা বেড়েছে

    ‘আর্থিক খাতে সুশাসন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়’

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.