Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ডিএসইতে কমলেও সিএসইতে ৫৩০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন
    শেয়ারবিজ

    ডিএসইতে কমলেও সিএসইতে ৫৩০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

    October 26, 2023No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক:

     দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সব সূচকের পতন দেখা গেছে; একইসঙ্গে আগের কার্যদিবসের চেয়ে গতকাল ১০০ কোটি টাকার লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হলেও বড় অঙ্কের লেনদেন দেখা গেছে। মূলত সিএসইতে গতকাল ইসলামী ব্যাংক ৫২১ কোটি টাকার লেনদেন হওয়ায় মোট লেনদেন ৫৩০ কোটি টাকা ছাড়িয়েছে।

    বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ছয় হাজার ২৭৫ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে এক হাজার ৩৬২ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে দুই হাজার ১৩৫ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০০ কোটি ৬৭ লাখ টাকা কমেছে। এদিন ৬ কোটি ৪১ লাখ ১ হাজার ৬০২টি শেয়ার এক লাখ ১২ হাজার ৬৭৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ১৪৭টির দর।

    গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৭৮ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১২ কোটি ২১ লাখ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৫৪ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১১ কোটি ২৮ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১০ কোটি ৪৭ লাখ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৪৫ লাখ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৯ কোটি ৭৮ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ৯ কোটি ১১ লাখ এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    গতকাল ৯ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এর পরের অবস্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ দশমিক ২৪ শতাংশ, লিবরা ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ৫০ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৫ দশমিক ১০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৮৯ শতাংশ, প্রাইম ব্যাংক লিমিটেডের ৪ দশমিক ১৮ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ৪ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

    অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ১১ হাজার ১০৯ দশমিক ৭৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর। সিএসইতে গতকাল মোট ৫৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৬ কোটি ১২ লাখ টাকার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    দুই কোম্পানির ১৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

    বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা বেড়েছে

    ‘আর্থিক খাতে সুশাসন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়’

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.