Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ট্যুরিজম বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে সংযুক্তির দাবি
    এডুবিজ

    ট্যুরিজম বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে সংযুক্তির দাবি

    November 10, 2023Updated:November 10, 2023No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ট্যুরিজম ডেস্ক :

    ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে বিসিএস শিক্ষায় সংযুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব।

    বুধবার বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত পিএসসি সদস্য অধ্যাপক ড. মুবিনা খন্দকারের দৃষ্টি আকর্ষণ করেন।

    অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আমাদের স্বপ্নযাত্রা আজকে ১৬ বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন সেক্টরে আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের সমৃদ্ধির জন্য পর্যটনের গুরুত্ব তুলে ধরে বলেন, তোমরা আগামী দিনের লিডার। তোমাদের কমিউনিকেশন স্কিল অর্জন করতে হবে। দেশের উন্নয়নে এই খাতে আরও বেশি ভূমিকা পালন করতে হবে।

    এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। পরে এ উপলক্ষ্যে অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা-এর জেনারেল ম্যানেজার আশ্বনি নায়ার, হোটেল দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার সিইও মো. শাখাওয়াত হোসেন এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ড. সউদ আহমেদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026

    Seychelles Nature Trail 2025 held

    The Seychelles Nature Trail Returns for Its Second Big Run

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.