Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 20, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু-সহনশীল শহর
    অন্যান্য

    জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু-সহনশীল শহর

    October 7, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিজেদের পরিকল্পনাতেই গড়ে উঠবে সহনশীল নগরÑএমন এক যুগান্তকারী উদ্যোগের ফলাফল তুলে ধরা হলো ঢাকার এক জাতীয় কর্মশালায় । ‘অন্তর্ভুক্তিমূলক জলবায়ু স্মার্ট সিটির জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা’ শীর্ষক এই প্রকল্পের আওতায় লাকসাম, ফেনী ও মীরসরাইয়ের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ শহরগুলোর সাধারণ মানুষ প্রথমবারের মতো নিজেদের সংকট মোকাবেলার পথ নিজেরাই তৈরি করেছে ।

    প্রকল্পটি ইংল্যান্ড সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস দ্বারা অর্থায়ন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন দ্বারা কৌশলগত সহায়তা পেয়েছে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন  এটি বাস্তবায়ন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এই প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করেছে। প্রকল্পের মূল লক্ষ্য ছিল অপর্যাপ্ত অবকাঠামোর কারণে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা।

    কর্মশালায়  উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট টিমের ডেপুটি টিম লিডার এ বি এম ফিরোজ আহমেদ, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জিসিএ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিতা লোহানী এবং ফেনী জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও ফেনী সদর পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন।

    এই অঞ্চলের বাসিন্দারা বছরের পর বছর ধরে বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং তাপপ্রবাহের মতো দুর্যোগ মোকাবেলা করে আসছেন । প্রকল্পের আওতায় পরিচালিত জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সমীক্ষায় তাঁরা নিজেদের সমস্যাগুলোকে প্রথমবারের মতো গুরুত্বের সাথে তুলে ধরেছেন । কর্মশালায় লাকসাম থেকে আসা একজন কমিউনিটি প্রতিনিধি বলেন, “প্রতি বর্ষায় আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে যায় এবং নিরাপদ পানীয় জলের জন্য তীব্র সংকট দেখা দেয়, যদি ড্রেন করা যায় তবে এর সমাধান হয় ।  এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের কথা বলার সুযোগ পেয়েছি।”

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের কারিগরি সহায়তায় পরিচালিত এই প্রকল্পের সবচেয়ে উদ্ভাবনী দিক ছিল এর কর্মকৌশল । এতে জিআইএস ম্যাপিং-এর মতো আধুনিক বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের সাথে পারিবারিক জরিপ ও দলীয় আলোচনার মাধ্যমে প্রাপ্ত স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান ও অভিজ্ঞতার এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে । এর ভিত্তিতেই তৈরি হয়েছে ‘জনগণের অভিযোজন পরিকল্পনা’ , যা সম্পূর্ণভাবে স্থানীয় মানুষের প্রয়োজন ও অগ্রাধিকারের প্রতিফলন ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.