Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » এবার ইউএস-বাংলা এয়ারলাইন্স যাচ্ছে আবুধাবীতে
    এভিয়েশন

    এবার ইউএস-বাংলা এয়ারলাইন্স যাচ্ছে আবুধাবীতে

    March 4, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এম এস সুমন :

    বাংলাদেশের অন্যতম বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৯ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রাম হতে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। আবুধাবী হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় গন্তব্য। সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা-আবুধাবী রুটে এবং মঙ্গল, শুক্র ও রবিবার চট্টগ্রাম-আবুধাবী রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।

    ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের চাহিদার কারনে দেশের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা আবুধাবীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল, শুক্র ও রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে আবুধাবীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবুধাবীর স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে অবতরন করবে।

    আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০মিনিটে ছেড়ে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সোম, বৃহস্পতি ও শনিবার চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টা ৫০ মিনিটে অবতরন করবে।

    ঢাকা ও চট্টগ্রাম থেকে আবুধাবী ভ্রমণে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৪১,১৫৫ টাকা ও রিটার্ণ ৭১,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনার পরিকল্পনা রয়েছে। আজ ০৪ মার্চ সোমবার থেকে ঢাকা-আবুধাবী-ঢাকা ও চট্টগ্রাম-আবুধাবী-চট্টগ্রাম রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেল একযোগে বিক্রয়ের জন্যে উন্মুক্ত করা হয়। ফ্লাইটের সময়সূচি, টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট WWW.USBAIR.COM থেকে পাওয়া যাবে। এছাড়া টিকেট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

    বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধণকে আরো বেশী সুদৃঢ় করবে। রাজধানী আবুধাবী হবে ইউএস-বাংলার সরাসরি আমিরাতে পরিচালিত তৃতীয় গন্তব্য। বর্তমানে সংযুক্ত আমিরাতে দুবাই ও শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

    বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩ টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ১টি ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে। চলতি মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যোগ করতে যাচ্ছে। যা দিয়ে চলতি বছর ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

    দুবাই, শারজাহ ছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট, দোহা, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে, পর্যটক বান্ধব অন্যতম গন্তব্য ব্যাংকক ও চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজু, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

    আন্তর্জাতিক রুট ছাড়াও দেশের অভ্যন্তরে বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

    sumonpress@gmail.com

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.