Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, January 23, 2026
    সর্বশেষ
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • Exclusive
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » এফআইসিসিআইয়ের বিনিয়োগ মেলা শুরু ৮ নভেম্বর
    অর্থনীতি

    এফআইসিসিআইয়ের বিনিয়োগ মেলা শুরু ৮ নভেম্বর

    October 25, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার :

    দেশে বিদেশী বিনিয়োগকারীদের বাণিজ্যিক সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ মেলার আয়োজন করেছে। আগামী ৮ ও ৯ নভেম্বর হবে এ মেলা। রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক  প্রেস মিটে এ ঘোষণা দেয়া হয়। এ আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফরএভার ফিউচারস ফরওয়ার্ড’।

    অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআইয়ের ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সঙ্গে বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের অবদান তুলে ধরা। সদস্য প্রতিষ্ঠানগুলোর সাফল্যের গল্পগুলো উঠে আসবে এ আয়োজনে।’

    তিনি বলেন, ‘অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এফআইসিসিআইয়ের গবেষণা প্রতিবেদন “‍ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ” এবং ইএসজি পাবলিকেশন “‍ইএসজি এক্সিলেন্স: এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস” উন্মোচন করবেন।’

    অনুষ্ঠানে বিডার ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মোহসিনা ইয়াসমিন বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ যেকোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারও সবসময় এটিকে স্বাগত জানিয়েছে। এ ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।’

    তিনি আরো বলেন, ‘বিডা দীর্ঘ সময় ধরে এফআইসিসিআইয়ের সঙ্গে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এফআইসিসিআইয়ের এ মেগা ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত।’

    বিনিয়োগ মেলা প্রসঙ্গে এফআইসিসিআইয়ের পরিচালক ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহাবুব উর রহমান বলেন, ‘দুই দিনব্যাপী এ মেলায় দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ৪০টি স্টলে তাদের নতুন উদ্ভাবন, পরিষেবা এবং পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার, থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, সফল করপোরেট কর্মকর্তাসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন। আমরা “‍গ্রিন ভ্যালু চেইন” এবং “‍ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১” বিষয়ের ওপর দুটি প্লেনারি সেশনের আয়োজন করেছি, যেখানে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যাত্রাকে ত্বরান্বিত করতে বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত উপস্থাপন করবেন।’

    এ সময় আরো উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের সহসভাপতি স্বপ্না ভৌমিক, নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition

    অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

    মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • Bangladesh’s Beacon of Potential: Aurka Roy’s Journey to International Recognition
    • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে
    • মাদারীপুর-১ আসনে তথ্য গোপন করার অভিযোগ : বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ সিদ্দিকীর মনোনয়ন
    • মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মনোনয়ন দাখিল
    • PBI finds three, including one Indian-origin, cheating Navana
    • ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা প্রমাণ, আদালতে পিবিআইয়ের প্রতিবেদন
    • Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026
    • SRC CELEBRATES EXCELLENCE AND DEDICATION OF LONG SERVING EMPLOYEES
    • Malaysia Airlines Ushers in a Season of Merry Moments with Global Year-End Sale
    • মাদারীপুর -১ : নাদিরার মনোনয়ন নিয়ে বিব্রত হাই কমান্ড, কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র নির্বাচনী টিকিট

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.