Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ২০৩০ সালে নবায়নযোগ্য জ্বালানিতে নতুন কর্মসংস্থান হবে ৯ হাজার
    এনার্জি এন্ড পাওয়ার

    ২০৩০ সালে নবায়নযোগ্য জ্বালানিতে নতুন কর্মসংস্থান হবে ৯ হাজার

    October 24, 2023Updated:October 24, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার :

    সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায়, তাহলে ২০৩০ সাল নাগাদ দেশে এই খাতে নতুন করে ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক-ইন সেন্টারে ‘শক্তি রূপান্তর: কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক ডায়লগে এমনটি জানানো হয়।

    সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ‘শক্তি রূপান্তর : বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মসংস্থান এবং দক্ষতার ওপর শক্তি রূপান্তরের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

    প্রতিবেদনে বলা হয়, সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতকে যদি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায়, তাহলে ২০৩০ সাল নাগাদ দেশে এই খাতে নতুন করে ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

    পাশাপাশি যদি ‘মুজিব পারস্পেকটিভ মাস্টারপ্ল্যান’ অনুযায়ী একই সময়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫৩ হাজার মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হয়, তাহলে এই খাতে ৩৩ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ১৯৪ মেগাওয়াট।

    প্রতিবেদনের ফলে বলা হয়, আগামীতে গ্রিড ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দক্ষতা সমৃদ্ধ কর্মসংস্থান প্রয়োজন। শক্তি রূপান্তরের ফলে ২০৩০ সাল নাগাদ ৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

    যদি শক্তি রূপান্তর উল্লেখযোগ্য হারে বাড়াতে সরকার ও নীতি নির্ধারকেরা অধিক গুরুত্ব দেয়, তাহলে কর্মসংস্থান বাড়বে প্রায় চার গুণ। অর্থাৎ প্রায় ৩৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

    গোলাম মোয়াজ্জেম বলেন, আমরা জ্বালানি খাতে ফসিল ফুয়েলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ৯৫ শতাংশ জ্বালানি আসছে ফসিল ফুয়েল থেকে। জ্বালানি খাতের অবকাঠামো, কর্মসংস্থান, প্রতিষ্ঠানগুলো ফসিল ফুয়েল নির্ভর। কিন্তু এই চিত্র উন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভিন্ন। বিভিন্ন দেশে জ্বালানি খাতে কর্মসংস্থানের রূপান্তর ঘটছে।

    প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু-সহনশীল শহর

    তাপদাহকে দুর্যোগ ঘোষণা করার আহ্বান-ওশি ফাউন্ডেশনের আলোচনায় বিশেষজ্ঞগণ

    এক মাসে ব্যবধানে ফের বাড়লো এলপিজির দাম

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.