Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 27, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » সদরঘাট-হাওড়া প্রমোদতরি ২০ নভেম্বর থেকে
    এক্সক্লুসিভ

    সদরঘাট-হাওড়া প্রমোদতরি ২০ নভেম্বর থেকে

    October 31, 2023No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ট্যুরিজম ডেস্ক :
    প্রমোদতরিটি কয়েকটি স্থানে নোঙ্গর করবে, যাতে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম-গ্রামীণ জীবন, ঐতিহাসিক-প্রত্নতাত্ত্বিক স্থান এবং প্রাচীন মসজিদ ও মন্দির দেখার পাশাপাশি দুই দেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করতে পারেন।
    প্রমোদতরি

    ভারতের প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

    এমকে শিপিং লাইন্স ঢাকার সদরঘাট থেকে কলকাতার হাওড়া পর্যন্ত প্রমোদতরি পরিচালনার পরিকল্পনা করছে। আগামী ২০ নভেম্বর এই যাত্রা শুরু হবে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাজানান, বিআইডব্লিউটিএ প্রমোদতরিটি পরিচালনার অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ১০ অক্টোবর এর যাত্রা শুরুর কথা ছিল।

    বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও জানান, নির্ধারিত সময়ে সরকারের অনুমতি না পাওয়ায় তারিখ পরিবর্তন করতে হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আবেদনের কার্যকারিতা পর্যালোচনা করতে সময় নিয়েছে।

    এমকে শিপিং লাইন্সের মালিক মাসুম খান বলেন, ‘বিআইডব্লিউটিএর অনুমোদন পাওয়ার কথা আছে। আশা করছি, নির্ধারিত সময়েই যাত্রা শুরু করা যাবে।’

    বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সাগরপথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১৯৭২ সালে ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে অভ্যন্তরীণ নৌ পরিবহন ও বাণিজ্য সংক্রান্ত প্রটোকল’ সই হয়।

    ২০১৮ সালের ২৫ অক্টোবর দুই প্রতিবেশী দেশের নির্ধারিত উপকূলীয় ও অভ্যন্তরীণ রুটে জাহাজ চলাচলের বিষয়ে দুই দেশের নৌপরিবহন মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করে।

    ২০১৯ সালের ২৯ মার্চ প্রটোকল অনুযায়ী পর্যটকদের নিয়ে ঢাকা থেকে কলকাতায় যায় ‘এমভি মধুমতি’। তবে এটি লাভজনক হিসেবে বিবেচিত না হওয়ায় আর কোনো ট্রিপ চালানো হয়নি।

    গত ১৩ জানুয়ারি এসওপির আওতায় একই ধরনের একটি প্রমোদতরি পরিচালনা করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করেছিলেন।

    অন্তরা ক্রুজেস পরিচালিত ‘এমভি গঙ্গা বিলাস’ ৫১ দিনে ভারতের পাঁচ রাজ্য ও বাংলাদেশের কিছু অংশের মধ্য দিয়ে প্রায় তিন হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

    এমকে শিপিং লাইন্সের মাসুম খান  বলেন, ‘আমাদের জাহাজে ৩০০ থেকে ৩৫০ জনের থাকার সক্ষমতা আছে। ওয়ান ওয়ে ট্যুরের জন্য প্যাকেজের দাম ছয় হাজার থেকে ৫০ হাজার টাকা।’

    ‘এই সফরের জন্য যে কোনো ভারতীয় ভিসা গ্রহণ করা হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নদী ও উপকূলীয় পথ অতিক্রম করে হাওড়ায় পৌঁছাতে প্রায় দুই দিন সময় লাগবে। জাহাজটি সেখানে তিন দিন থাকবে যাতে পর্যটকরা কলকাতার দর্শনীয় স্থানগুলোয় যেতে পারেন।’

    মাসুম খান জানান, প্রমোদতরিটি কয়েকটি স্থানে নোঙ্গর করবে, যাতে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম-গ্রামীণ জীবন, ঐতিহাসিক-প্রত্নতাত্ত্বিক স্থান এবং প্রাচীন মসজিদ ও মন্দির দেখার পাশাপাশি দুই দেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করতে পারেন।

    ‘দুই দেশের জন্যই নদীগুলো সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। আশা করছি, এই ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা দেবে।’

    এই যাত্রা সফল হলে প্রমোদতরীটি নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি।

    বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা ডেইলি স্টারকে জানান, ঢাকা-কলকাতা পর্যটন জাহাজটি চালুর জন্য গত ১৩ সেপ্টেম্বর নৌপরিবহন সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, ‘বৈঠকের কার্যবিবরণী পেয়েছি। সেখানে আমাদের কাছে ইতিবাচক মন্তব্য এসেছে। সিদ্ধান্তের ভিত্তিতে নদীযাত্রা আবার চালু করতে আমরা তাদের সহযোগিতা করছি। নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রমোদতরি পরিচালনার জন্য সবুজ সংকেত দিয়েছে।’

    আরিফ আহমেদ মোস্তফা জানান, অপারেটরদের ভিসা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারত থেকে অনুমতিসহ কিছু প্রক্রিয়া মেনে চলতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Seychelles Nature Trail Returns on 16 May 2026 for a 3rd Edition in 2026

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.