Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 12, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ঢাকায় দক্ষিণ এশীয় এয়ারলাইনগুলোর মধ্যে সহযোগিতা বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
    এভিয়েশন

    ঢাকায় দক্ষিণ এশীয় এয়ারলাইনগুলোর মধ্যে সহযোগিতা বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    February 10, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেহজাবিন চৌধুরী :

    বৈশ্বিক মেগা এয়ারলাইনগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে দক্ষিণ এশীয় দেশগুলোর নিজস্ব সম্ভাবনা কাজে লাগানো এবং এ’অঞ্চলে এয়ারলাইনগুলোর অবস্থা সুদৃঢ করতে সরকারী ও বেসরকারী এয়ারলাইনগুলোর মধ্যে একটি আঞ্চলিক এলায়েন্স গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে আজ ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

    তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪ এর সমাপনী দিনে “দক্ষিণ এশীয় এয়ারলাইনগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা” শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশিষ্ট এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

    দক্ষিণ এশীয় অঞ্চলে আকাশ ভ্রমণে ক্রমবর্ধমান চাহিদা, এতদঅঞ্চলে বেসামরিক বিমান পরিবহণ শিল্পের সম্ভাবনা এবং আঞ্চলিক এয়ারলাইনগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।

    আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন দক্ষিণ এশীয় এয়ারলাইনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো সালাউদ্দিন, ভিসতারা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মরগান ডি. সুজা; এয়ার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার, গনেশ রাজা রাম; নভোএয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মেজবাহ-উল-ইসলাম, এয়ারবাসের বাংলাদেশ প্রধান মুরাদ বউরুফ্ফালা প্রমুখ।

    গোলটেবিল বৈঠকে পারস্পারিক সহযোগিতাকে আরোও এগিয়ে নিতে বাংলাদেশ মনিটরের পক্ষ থেকে চলতি বছরের দ্বিতীয়ার্ধে দক্ষিণ এশীয় এয়ারলাইনগুলোর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় একটি কনক্লেভ আয়োজনের প্রস্তাব করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.