Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 15, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » গ্রাহককে ফাঁদে ফেলার অফারে সোচ্চার হল বিমান, প্রয়োজনে পিএসএ বাতিল
    এভিয়েশন

    গ্রাহককে ফাঁদে ফেলার অফারে সোচ্চার হল বিমান, প্রয়োজনে পিএসএ বাতিল

    June 26, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সমি আল দ্বীন :
    বেশ কিছুদিন ধরেই দেশিয় এয়ারলাইন্স ব্যবসায় এক অস্থিরতা বিরাজ করছে। কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনলাইন ট্রাভেল এজেন্সীর নামে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কমমূল্যে বিক্রি করা হচ্ছে বিমানের টিকিট। কিন্তু কিভাবে সম্ভব ? অনুসন্ধানে দেখা যায়, গ্রাহককে মিথ্যা প্রলোভন দেখিয়ে গ্রাহক সংখ্যা বেড়ে গেলে মোটা অংকের টাকা নিয়ে উধাও হয়ে যায় এসব তথাকথিত প্রতিষ্ঠান। হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেলেও সঠিক নীতিমালা না থাকায় এদের শাস্তির বিষয়টিও হাস্যকর। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায়, বিদেশে টাকা পাচারের হাতিয়ার হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে ওটিএ প্ল্যাটফর্মকে।

    এমনি প্রেক্ষাপটে দেশের ট্রাভেল ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এগিয়ে আসে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ-আটাব। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের কাছে তুলে ধরে অনিয়মের বাস্তবচিত্র। এরই প্রেক্ষাপটে টনক নড়ে বিমানের। সকল পিএসএকে (পেসেঞ্জার সার্ভিস এজেন্ট) বিমানের পক্ষ থেকে সম্প্রতি দেয়া হয় সতর্ক বার্তা। সেখানে বিমান কর্তৃপক্ষ জানায়, পিএসএ বেস ফেয়ারে ৭% পিএসএ কমিশন পায় । কিন্তু কিছু এজেন্ট তাদের নিজস্ব ওয়েব পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ১৫-২০% ডিসকাউন্ট দিয়ে বিমানের টিকিট বিক্রির প্রচারণা চালাচ্ছে, যা বাজারে অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে। শুধু তাই নয় এসকল ট্রাভেল এজেন্সী বাজার মূল্যের চেয়ে অনেক কমমূল্যে টিকিট বিক্রির ফাঁদ বিমানের সুনাম ও সদিচ্ছাকে বাধাগ্রস্ত করে।

    সতর্ক বার্তায় বিমান আরও জানায়, কিছু অনলাইন ট্রাভেল এজেন্ট (OTA) টিকিট ইস্যু করার পর গ্রাহকদের সাথে নানা ধরনের প্রতারণা করছে। যা সরাসরি বিমানের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বিমান জানায়, কোন পিএসএ যদি বাজার অস্থির করার পাঁয়তারা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ বিষয়ে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ-আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ জানান, ট্রাভেল ও টিকেটিং ব্যবসায় সুস্থ প্রতিযোগিতা ফিরিয়ে আনতে আটাব বদ্ধপরিকর। দেখা যায় বিমান একটি টিকিট বিক্রির বিপরীতে এজেন্টকে সর্বোচ্চ ৭% কমিশন দেয়। অথচ ঐ টিকিট কেউ কেউ ১৫ থেকে ২০ ভাগ কমিশনে বা ডিসকাউন্টে বিক্রি করছে। যখন কেউ লস দিয়ে ব্যবসা করতে আসে তখন বুঝার বাকি থাকে না তাদের উদ্দেশ্য অসৎ।

    আটাবের প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফ বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা অবশ্যই চাই প্রযুক্তিনির্ভর ব্যবসা। তবে টিকিট ক্রেতা যাতে কোনপ্রকার প্রতারণার স্বীকার না হয় সেদিকে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা চাই ওটিএ’র একটি সঠিক ও যুগোপযোগী নীতিমালা।

    এদিকে এই ধরনের অনিয়ম রুখতে প্রতিযোগিতা কমিশনের একটি বিশেষদল খুব শীঘ্রই মাঠে নামছে বলে একাধিক সূত্র জানায়।

    arthakarcha@gmail.com

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.