Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29, 2026
    সর্বশেষ
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » ১ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা
    এভিয়েশন

    ১ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা

    November 19, 2023Updated:November 19, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা, নভেম্বর ১৯, ২০২৩ :

    আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে বাংলাদেশী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ব্যাংকক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলা সপ্তাহে পাঁচদিন ফ্লাইট পরিচালনা করছে ।

    যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারনে আগামী ১ ডিসেম্বর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে ব্যাংকক অবতরণ করবে। একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে পৌঁছাবে।

    এছাড়া সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে ব্যাংককে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকায় বিকাল ৩টা ৪০ মিনিটে পৌঁছাবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

    ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৭,৫০৭ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৩,১৫৪ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।

    বর্তমানে ইউএস-বাংলা সকল অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট ব্যাংকক, সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

    ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরের মধ্যে ২টি ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০ যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা।

    ঢাকা-ব্যাংকক রুটে টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক
    • রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ এর আবেদন শুরু

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.