Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 19, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » দর বাড়ানোর প্রভাবে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি
    রেমিট্যান্স

    দর বাড়ানোর প্রভাবে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি

    November 16, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলমান ডলার-সংকট কাটাতে ১২৪ থেকে ১২৫ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে অনেক ব্যাংক। এতে  ব্যাংকিং চ্যানেলে আবার রেমিট্যান্স বাড়ছে। চলতি মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে মোট ৭৯ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। পুরো মাসে এ হারে রেমিট্যান্স এলে তা আবারও ২ বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলার কেনার সর্বোচ্চ দর ১১০ টাকা ৫০ পয়সা ঠিক করেছে। অবশ্য সরকারি ও ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ রেমিট্যান্স কেনার সর্বোচ্চ দর ঠিক করা হয়েছে ১১৬ টাকা। চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দৈনিক গড়ে ৭ কোটি ৯৪ লাখ ডলারের বেশি রেমিট্যান্স কিনেছে ব্যাংকগুলো।

     বছরের প্রথম তিন মাসে টানা রেমিট্যান্স কমার পর অক্টোবরে বেড়েছে। গত অক্টোবরে আসে প্রায় ১৯৮ কোটি ডলার। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৩০ শতাংশ এবং আগের মাসের তুলনায় ৪৮ শতাংশ বেশি। গত বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স আসে ১৬০ কোটি ডলারের কম।

    দুই দিনের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে। রবিবার রাজধানীর খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৫ টাকা ৫০ পয়সায়। গত বৃহস্পতিবার ১২৭ টাকায়ও ডলার বিক্রি হয়েছিল। সংশ্লিষ্টরা জানান, সাধারণ ক্রেতারা ব্যাংক থেকে ডলার কিনতে পারছেন না। আবার মানি চেঞ্জারগুলোয়ও নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না। ফলে খোলাবাজারই এখন ডলার জোগানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এতে ডলারের দাম দফায় দফায় বাড়ছে। তাতে বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে তাদের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.