Arthakarcha
    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25, 2026
    সর্বশেষ
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    Facebook X (Twitter) Instagram
    Arthakarcha
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • শিল্প
    • ওয়ার্ল্ডবিজ
    • এভিয়েশন
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • কর্পোরেট কর্নার
    • সাক্ষাৎকার
    • জব মার্কেট
    • এগ্রোবিজ
    • শোবিজ
    • English
    Arthakarcha
    Home » Blog » নির্বাচনী হালচাল -মাদারীপুর ১ : জাহাজ প্রতীক নিয়ে ভোট দৌঁড়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা
    অন্যান্য

    নির্বাচনী হালচাল -মাদারীপুর ১ : জাহাজ প্রতীক নিয়ে ভোট দৌঁড়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা

    February 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাদারীপুর (শিবচর):

    নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা -সমালোচনার জন্ম দিচ্ছে মাদারীপুর -১ শিবচরের আসনটি। বিদেশে বসে পলাতক আওয়ামীলীগের সাবেক চিফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানানোকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত স্থানীয় আওয়ামীলীগ। অনেকে লিটন চৌধুরীর হুমকিতে মাঠে নামলেও ভোটের চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানায়, জনবিচ্ছিন্ন নাদিরাকে ভোট দিয়ে তারা ভোট নষ্ট করতে চায়না। এলাকার উন্নয়নে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লাই এই মুহূর্তে শিবচরের যোগ্য প্রার্থী। যাকে দিয়ে শিবচরের উন্নয়ন হবে, সাধারণ ভোটাররা তাকেই সংসদে পাঠাবে।

    এদিকে বিএনপি প্রার্থী নাদিরার জনসভায় জয় বাংলা শ্লোগান নিয়ে বিব্রত বিএনপির হাই কমান্ড। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা জানান, নির্বাচনের পর নাদিরা আক্তারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তার মতে, কামাল জামান মোল্লা বিজয়ী হলে তাকে দলে ফিরিয়ে আনা ও মাদারীপুরবাসীকে একজন মন্ত্রী উপহার দেওয়া নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। কেননা ঢাকা ১৭ আসনে বিএনপির হয়ে গত ১৭ বছর কামাল জামান মোল্লার অবদানকে ভালোভাবেই দেখছে দলের চেয়ারম্যান তারেক রহমান।

    শিবচরের ভোটাররা জানান, কামাল জামান মোল্লার জনপ্রিয়তা দেখে প্রথমে লিটন চৌধুরী প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড় করান লাভলু সিদ্দিকীকে। এখন তার সাথে বেঈমানী করে নাদিরাকে সমর্থন জানাচ্ছেন। লিটন চৌধুরীর এই দুইমুখো আচরণে বিব্রত মাদারীপুরের আওয়ামীলীগ নেতা কর্মীরা।

    কয়েকজন ভোটার বলেন, “ক্ষমতা মানুষের চরিত্রকে উন্মোচন করে। রাজনীতিতে নীতি ও আদর্শ গুরুত্বপূর্ণ। ক্ষমতার জন্য যদি আদর্শের সঙ্গে আপস করা হয়, তাহলে মানুষের আস্থা নষ্ট হয়।”

    অন্যদিকে, নাদিরা আক্তারের সঙ্গে লিটন চৌধুরীর সম্পর্ক স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষুব্ধ করে তুলেছে। স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, লিটন চৌধুরীর রাজনৈতিক এই অবস্থান আওয়ামী লীগের আর্দশের পরিপন্থী । লিটন চৌধুরীর শিবচরে নিজের অবৈধ আদিপত্যের সাম্রাজ্য চালু রাখতে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারকে নিজের সুবিধার সুবিধার জন্য প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন। নাদিরা আক্তার শিবচরে জনসমর্থন না থাকায় নির্বাচনে নমিনেশন বাজেয়াপ্ত হওয়ার ভয়ে লিটন চৌধুরীর সাথে যোগ দিয়ে নিজের জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে জানা যায়।

    এদিকে কামাল জামান মোল্লার নির্বাচনী ইশতেহারে সবাইকে নিয়ে মডেল শিবচর গড়ার আহবানকে বেশ ভালোভাবেই নিচ্ছেন সকল দলমতের মানুষ। বিএনপি স্থানীয় অধিকাংশ নেতাকর্মী ইতিমধ্যে নাদিরাকে বয়কট করে জাহাজ মার্কা প্রতীক নিয়ে জনসংযোগ করছেন। অপরদিকে লিটন চৌধুরীর অপরাধ সাম্রাজ্য ভেঙে সুন্দর শিবচর গড়তে সকল ভেদাভেদ ভুলে আওয়ামীলীগ সমর্থকদের বড় অংশ জাহাজে ভোট দিবেন বলে জানা যায়। তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।

    এদিকে শিবচরে সুষ্ঠূ নির্বাচনের লক্ষে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়ন করা হচ্ছে বলে জানা যায়। যাতে এবার নির্ভয়ে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন সাধারণ জনগণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এই জাতীয় আরও খবর

    BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance

    ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬

    ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ প্রকাশিত
    • BAT Bangladesh PLC. appoints Farah Noor as Company Secretary & Head of Compliance
    • ২৩শে জুলাই থেকে ঢাকায় ৩ দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব ২০২৬
    • ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ
    • বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাত গভীর সংকটে : এওএবির ১৩তম এজিএম-এ সতর্কবার্তা
    • রানরাইজ নেশন নববর্ষ রান ১৪৩৩ উপলক্ষে কিট এক্সপো ও বৈশাখী মেলা
    • বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার শাহনাজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
    • জেট ফুয়েলের মূল্য লিটারে ১০৭ টাকা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২০২ টাকা, এভিয়েশন ব্যবসায় অশনীসংকেত !
    • Air India hosts Iftar with travel trade
    • বর্ণিল আয়োজনে ভাসাভি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

    Editor : Md. Shafiullah Sumon
    সম্পাদক : মো. শফিউল্লাহ সুমন

    editor@arthakarcha.com
    editor.arthakarcha@gmail.com

    Address

    House-20, Road -01, Block-C, Banasree, Dhaka-1219, Bangladesh
    E-mail: arthakarcha@gmail.com
    news@arthakarcha.com

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 All rights Reserved arthakarcha.com, Developed by Webservice LTD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.